হোম > সারা দেশ > ময়মনসিংহ

নেত্রকোনায় কুলখানি অনুষ্ঠানে মামুনুল হক

উপজেলা প্রতিনিধি, পূর্বধলা (নেত্রকোণা)

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব শাইখুল হাদীস আল্লামা মামুনুল হক নেত্রকোনার পূর্বধলায় এক শিল্পপতির মায়ের কুলখানির দাওয়াতে অংশগ্রহণ করেছেন ।

শনিবার তিনি হেলিকপ্টারে উপজেলা সদরের পূর্বধলা হেলিপ্যাড মাঠে অবতরণ করেন। এ সময় প্রিয় ব্যক্তিকে দেখতে আশপাশের মানুষ ভিড় করেন।

পরে সেখান থেকে গাড়িতে করে রোজা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান উপজেলা সদর ইউনিয়নের জুগলী গ্রামের মৃত ইছহাক ফকিরের ছেলে শিল্পপতি মাজহারুল ইসলাম সোহেল ফকিরের বাড়ি যান। সেখানে সোহেলের মা হালিমা খাতুনের কুলখানি অনুষ্ঠানে যোগ দেন। পরে দোয়া শেষে তিনি বিকেল সাড়ে পাঁচটায় হেলিকপ্টারে চড়েই বিদায় নেন।

সোহেল ফকিরের পারিবারিক সূত্রে জানা গেছে, মাওলানা মামুনুল হকের বাবার ছাত্র ছিলেন নেত্রকোণার দুর্গাপুর উপজেলার ঝাঞ্জাইল মাদ্রাসার মুহতামিম জিয়াউল হক। আর জিয়াউল হকের আত্মীয় হলেন দাওয়াতকারী শিল্পপতি মাজাহারুল ইসলাম সোহেল ফকির। বর্তমানে যিনি রোজা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান। তার ৭২ বছর বয়সী বৃদ্ধা মা দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর গত ১২ এপ্রিল মৃত্যুবরণ করেন। মায়ের কুলখানি অনুষ্ঠানে মামুনুল হককে দাওয়াত করেন। এরপর শনিবার কুলখানি অনুষ্ঠানের আয়োজনে বিশেষ দাওয়াতপ্রাপ্ত হয়ে বাবার ছাত্রের আত্মীয়র বাড়িতে আসেন মাওলানা মামুনুল হক। এদিকে প্রিয় বক্তার আগমনের খবরে আশপাশের এলাকার মানুষও ভিড় করেন সোহেলের বাড়িতে। কেউ কেউ আসেন হেলিকপ্টার দেখতে। এনিয়ে চা-য়ের দোকান, হাট বাজারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

ময়মনসিংহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দলের কর্মী নিহত

শূন্যরেখায় ৬ দিন ধরে খোলা আকাশের নিচে বিএসএফের ঠেলে দেওয়া নারী

গারো পাহাড়ে লাল পিঁপড়ার ডিম বেচে চলে শত পরিবারের জীবিকা

জামালপুরে রেলওয়ে ওভারপাসে বোমা, নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

জামালপুর রেলওয়ে ওভারপাসে বোমাসদৃশ বস্তু, আতঙ্কে যান চলাচল বন্ধ

ময়মনসিংহে এআরএমসিতে বর্ণিল আয়োজনে নবীনবরণ অনুষ্ঠিত

৩৬ দিনের আন্দোলনে স্বৈরাচারকে বিদায় করেছি: শিবির সেক্রেটারি

এক কিশোরের ছুরিকাঘাতে আরেক কিশোর নিহত

দেওয়ানগঞ্জ সীমান্তে তিন দিন ধরে শূন্যরেখায় সেই নারী

অব্যবস্থাপনায় মুখ ফিরিয়ে নিচ্ছেন পর্যটকেরা