হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে আসছেন আজহারি, ১২ লাখ মানুষের সমাগমের প্রস্তুতি

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ

আগামী ১৫ ফেব্রুয়ারি ময়মনসিংহে মাহফিলে আসছেন জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারি। মাহফিল ঘিরে জেলার সবচেয়ে বড় ভেন্যু সার্কিট হাউস মাঠ প্রস্তুত করা হয়েছে। ১০-১২ লাখ মানুষ উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে আয়োজনের বিস্তারিত তুলে ধরেন আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যক্ষ কামরুল হাসান মিলন।

তিনি বলেন, মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ড. মিজানুর রহমান আজহারি। সার্বিক প্রস্তুতি এরই মধ্যে শেষ হয়েছে। ৬০ ফুটের বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে। এছাড়া দর্শকদের সুবিধার্থে ২২টি এলইডি স্ক্রিন ও দুই শতাধিক মাইক বসানো হয়েছে।

এদিকে, আয়োজন নির্বিঘ্ন করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মাহফিলে পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী ও আনসার বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। পাশাপাশি মাঠে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় কাজ করবেন পাঁচ হাজার স্বেচ্ছাসেবক।

মেলান্দহে ছাত্রলীগ সভাপতিসহ আ.লীগের ১০ নেতাকর্মী কারাগারে

ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষি ঋণ দেওয়া হবে: লুৎফুজ্জামান বাবর

জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

জামালপুরে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধার মৃত্যু

ময়মনসিংহে ধর্ষণ মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরছে

বকশীগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি, ৫০ হাজার টাকা জরিমানা

চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকট নেত্রকোনায়

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ময়মনসিংহে ১১ দলের গণসংযোগ

ময়মনসিংহ মেডিকেলে হামের লক্ষণ নিয়ে ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু