হোম > সারা দেশ > ময়মনসিংহ

গফরগাঁওয়ে স্বামীকে জেতাতে স্ত্রী যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে

উপজেলা প্রতিনিধি, গফরগাঁও (ময়মনসিংহ)

ছবি: আমার দেশ

ময়মনসিংহ-১০ (গফরগাঁও-পাগলা) নির্বাচনি এলাকায় ধানের শীষের প্রার্থী স্বামী আক্তারুজ্জামান বাচ্চুর সহধর্মিণী শামীমা সুলতানা উপজেলার এক প্রান্ত থেকে অপর প্রান্তে ভোটারদের দ্বারে দ্বারে ছুটে বেড়াচ্ছেন।

কখনো দলীয় নেতা-কর্মী নিয়ে প্রচার মিছিল, আবার কখনো গ্রামে গ্রামে উঠান বৈঠক করছেন। কখনও কখনও গ্রামের মেঠো পথ ধরে হেঁটে হেঁটে মানুষের হাতে প্রচারপত্র তুলে দিচ্ছেন। পথে নারী ভোটারদের বুকে জড়িয়ে ধরে শুনছেন তাদের সুখ-দুঃখের কথা।

মনোনয়ন পাওয়ার পর থেকে এভাবেই ভোটের প্রচার করতে দেখা যায় গফরগাঁও আসনের বিএনপির প্রার্থী আক্তারুজ্জামান বাচ্চুর স্ত্রী শামীমা সুলতানাকে। তিনি নারী ভোটারদের আলাদা করে গুরুত্ব দিচ্ছেন। নির্বাচনি প্রচারে, বিশেষ করে উঠান বৈঠক ও পথসভায় নারীদের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দিচ্ছেন তিনি।

প্রতিদিনেই সকাল থেকে রাত অবধি নারী সামাবেশ ও বাড়ি বাড়ি লিফলেট বিতরণ করেন শামীমা সুলতানা। এ সময় তিনি ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে সবার প্রতি আহ্বান জানাচ্ছেন তিনি।

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত গফরগাঁওয়ের মামুনের জানাজা সম্পন্ন

ফসলি জমির টপসয়েল কেটে অবাধে মাটি বিক্রি

ফেসবুকে পোস্ট দেখে পাম্পে দীর্ঘ লাইন, তেল না পেয়ে সড়ক অবরোধ

গফরগাঁওয়ে সরকারি খাল ভরাট করে মাছের খামার

ফুলবাড়ীয়া পৌরসভায় নেই ডাম্পিং স্টেশন, দুর্ভোগে পৌরবাসী

ময়মনসিংহে হামের টিকাদান কেন্দ্রে উপচেপড়া ভিড়, স্বস্তিতে অভিভাবকরা

শেরপুর-৩ উপনির্বাচনে ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন

শেরপুর-৩ আসনে শেষ মুহূর্তের নির্বাচনি প্রচার জমজমাট

ময়মনসিংহে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পূর্বধলায় ৩ সপ্তাহ ধরে পত্রিকা সরবরাহ বন্ধ, বিপাকে পাঠক