হোম > সারা দেশ > ময়মনসিংহ

যারা হত্যা-ভাঙচুর ও লুটপাট করেছে তাদের ঠাঁই গফরগাঁওয়ে হবে না

উপজেলা প্রতিনিধি, গফরগাঁও (ময়মনসিংহ)

যারা আমাদের ভাইদের হত্যা করেছে, আমাদের ভাইদের বাড়িঘর ভাঙচুর করেছে, লুটপাট করেছে, আমাদের ভাই-বোনদের সতেরো বছর অত্যাচার-নির্যাতন করেছে, অসংখ্য মামলা দিয়েছে সেসব ফ্যাসিস্টদের আর গফরগাঁওয়ে ঠাঁই হবে না।

শনিবার বিকেলে দরগাবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে চরআলগী ইউনিয়ন বিএনপি আয়োজিত সমাবেশে এসব কথা বলেন ময়মনসিংহ-১০ গফরগাঁও আসন থেকে মনোনয়ন প্রত্যাশী ময়মনসিংহ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম।

তিনি আরও বলেন, “চরআলগীর এই রাস্তাটা মেরামতের জন্য এক কোটি ৭৩ লাখ টাকা বরাদ্দ হয়েছে। শিগগিরই টেন্ডার হবে। আমরা চাই গফরগাঁও উপজেলা একটি মডেল উপজেলা হিসেবে পরিচিত হোক।”

সমাবেশে গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এনামুল হক দেলোয়ারের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান পল্টনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস ছালাম, বিএনপি নেতা সাইদ মাস্টার, চমক ফকির, কবির উদ্দিন ভৈরব, একলাস উদ্দিন বাবুল, স্বেচ্ছাসেবক দল নেতা মীর মনন, মাহবুবুল ইসলাম ইমন প্রমুখ।

শেরপুরের ঐতিহ্যবাহী খাবার মহিষ দুধের টক দই

হাওরে ফসলরক্ষা বাঁধের কাজ অসম্পূর্ণ, উৎকণ্ঠায় কৃষক

বকশীগঞ্জে দিনের বেলায় বৃদ্ধের অটোভ্যান ছিনতাই

জামালপুর প্রেসক্লাবে ইফতার মাহফিল

পথে পথে ইফতার বিতরণ করলেন এমপি পত্নী

গফরগাঁওয়ে মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

জামালপুরে স্ত্রীকে হত্যার পর লাশ পোড়ানোর চেষ্টা, আইনজীবী আটক

গৌরীপুরে ৬ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

শেরপুর-৩ আসনে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

সেই অসহায় বৃদ্ধ দম্পতির আজীবন দায়িত্ব নিলেন যুবদল নেতা