হোম > সারা দেশ > ময়মনসিংহ

বকশীগঞ্জে মুখ পুড়িয়ে দেয়া নারীর লাশ উদ্ধার!

উপজেলা প্রতিনিধি, বকশীগঞ্জ (জামালপুর)

জামালপুরের বকশীগঞ্জে মুখমণ্ডল পুড়িয়ে দেয়া অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার বগারচর ইউনিয়নের বান্দেরপাড় এলাকার একটি পাটক্ষেত থেকে ওই লাশ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, সকালে কাজ করতে গিয়ে পাটক্ষেতে অজ্ঞাত এক নারীর (৩৫) বিবস্ত্র লাশ দেখতে পান স্থানীয় কৃষকরা। বিষয়টি জানাজানি হলে বকশীগঞ্জ থানা পুলিশকে খবর দেয় এলাকাবাসী।

পরে থানার পুলিশ মুখমণ্ডল পুড়িয়ে ফেলা লাশটি উদ্ধার করেন।

পুলিশ ও স্থানীয়দের ধারণা, ধর্ষণের পর ওই নারীকে হত্যা করা হতে পারে। কেউ যাতে চিনতে না পারে সেজন্য তার মুখ পুড়িয়ে দেয়া হয়।

বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, ওই নারীকে বিবস্ত্র ও মুখ পুড়িয়ে দেয়ায় কেউ চিনতে পারেননি। লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ খুনিকে দ্রুত আইনের আওতায় আনবে।

মেলান্দহে সাড়ে ৩ হাজার পিস ইয়াবাসহ যুবলীগ ও যুবদল নেতা গ্রেপ্তার

বিশৃঙ্খলার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না : ত্রাণ প্রতিমন্ত্রী

মেলান্দহে ছাত্রলীগ সভাপতিসহ আ.লীগের ১০ নেতাকর্মী কারাগারে

ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষি ঋণ দেওয়া হবে: লুৎফুজ্জামান বাবর

জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

জামালপুরে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধার মৃত্যু

ময়মনসিংহে ধর্ষণ মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরছে

বকশীগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি, ৫০ হাজার টাকা জরিমানা

চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকট নেত্রকোনায়