হোম > সারা দেশ > ময়মনসিংহ

পাকুন্দিয়ায় শ্বশুর-জামাই টিমের খেলা দেখলেন হাজারো মানুষ

উপজেলা প্রতিনিধি, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্যতিক্রমী আয়োজনে এক হা-ডু-ডু খেলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ জুন) বিকালে উপজেলার মজিতপুর এলাকায় এই খেলার আয়োজন করেন স্থানীয়রা। ‘শ্বশুর বনাম জামাই’ টিমের ব্যতিক্রমী আয়োজনের এই খেলা দেখতে মাঠের চারপাশে ভিড় জমান হাজারো উৎসুক জনতা। এই খেলাকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

খেলায় শ্বশুরপক্ষ ও জামাইপক্ষ আলাদা দুটি দল হিসেবে অংশগ্রহণ করে। জমজমাট লড়াই শেষে ২-১ পয়েন্টে জয়লাভ করে শ্বশুর দল।

খেলা আয়োজক কমিটির সদস্য সজিব মিয়া জানান, এমন আয়োজনে শুধু বিনোদনই নয়, পারিবারিক সম্পর্কেও মেলে ভিন্নমাত্রার বন্ধন। সমাজে সৌহার্দ্য বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের আরো উদ্যোগ গ্রহণ করা হবে।

কামাল উদ্দিন নামে স্থানীয় বাসিন্দা জানান, এমন ব্যতিক্রমী খেলার আয়োজন গ্রামীণ ঐতিহ্য ও পারিবারিক সম্পর্ককে সুদৃঢ় করবে।

তারা বলেন, এই খেলা শুধু হা-ডু-ডু না, পুরো গ্রামে একটা মিলনের উপলক্ষ তৈরি করেছে।

খেলা শেষে বিজয়ী দলকে পুরস্কার তুলে দেয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুরুদিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা আমিনুল ইসলাম, সেক্রেটারি যোবায়ের আহমেদ, এগারসিন্দুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মুখলেছ উদ্দিন আকন্দ, সেক্রেটারি আব্দুস সামাদ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রাণ ও কর্মসংস্থান সম্পাদক জিয়াউর রহমান, ইসলামী ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলা সেক্রেটারি ফকির মাহবুবুল হক, পাকুন্দিয়া উপজেলা শাখা ইসলামী ছাত্রশিবিরে সভাপতি আকরাম হুসেন প্রমুখ।

এলাকাবাসীর প্রত্যাশা, ভবিষ্যতেও এ রকম ব্যতিক্রমী আয়োজন করা হবে।

জ্যেষ্ঠতা লঙ্ঘন করে বিএনপি পদধারীকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ

মাদারগঞ্জে ৬ বছরের ছেলের সামনে নদীতে ডুবে প্রাণ গেল বাবার

বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: দ্বিতীয় দিনেও বহাল ১৪৪ ধারা

মদনে পুলিশের ওপর হামলা, সেই ছাত্রদল নেতা বহিষ্কার

ছাত্রদল নেতার হামলায় দুই পুলিশ সদস্য আহত, আটক ১

গাছের ডালে ঝুলন্ত অবস্থায় সেনা সদস্যের লাশ উদ্ধার

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নান্দাইলে ১৪৪ ধারা

উদ্বোধনের আগেই ভালুকা মডেল মসজিদের বিভিন্ন স্থানে ফাটল

মাদারগঞ্জে জ্যৈষ্ঠের দাবদাহে বেড়েছে তালশাঁসের কদর

ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে সড়কে প্রাণ গেল যুবকের