হোম > সারা দেশ > ময়মনসিংহ

গফরগাঁওয়ে সড়কে প্রাণ গেল ২ জনের

উপজেলা প্রতিনিধি, গফরগাঁও (ময়মনসিংহ)

ময়মনসিংহের গফরগাঁওয়ে মাহিন্দ্র ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত ও দু’জন গুরুতর আহত হয়েছেন। বুধবার দুপুর ২টার দিকে গফরগাঁও-ভালুকা সড়কের হাটুরিয়া কাজী পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনায় হাটুরিয়া এলাকার মনজু মিয়া (৪০) এবং যশরা এলাকার আলাল উদ্দিন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত দুই যাত্রীকে প্রথমে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন ।

গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শারমিন আক্তার জানান, হাসপাতালে আনার আগেই দুইজনের মৃত্যু হয়েছিল। গুরুতর আহত দু’জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়েছে।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাচ্চু মিয়া জানান, নিহত ও আহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নতুন নতুন পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১০ টাকার জন্য চাচিকে হত্যা করল ভাতিজা

বিএনপির সাবেক এমপির বাড়িতে দুঃসাহসিক চুরি

একই গ্রামের ৪ কৃষকের গোয়াল ঘর থেকে ৮ গরু চুরি

ময়মনসিংহ মেডিকেলে হাম আক্রান্ত আরও ১ শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৭৪

মেলান্দহে সাড়ে ৩ হাজার পিস ইয়াবাসহ যুবলীগ ও যুবদল নেতা গ্রেপ্তার

বিশৃঙ্খলার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না : ত্রাণ প্রতিমন্ত্রী

মেলান্দহে ছাত্রলীগ সভাপতিসহ আ.লীগের ১০ নেতাকর্মী কারাগারে

ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষি ঋণ দেওয়া হবে: লুৎফুজ্জামান বাবর

জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু