হোম > সারা দেশ > ময়মনসিংহ

গরু জবাই করে ভূরিভোজ রফিকুল ইসলাম মাদানীর

আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ

উপজেলা প্রতিনিধি, পূর্বধলা (নেত্রকোণা)

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় নেত্রকোনার পূর্বধলায় গরু জবাই করে ভূরিভোজের আয়োজন করেছেন শিশু বক্তাখ্যাত মাওলানা রফিকুল ইসলাম মাদানী। রোববার বিকালে নিজের গ্রাম পূর্বধলা উপজেলার লেটিরকান্দায় মারকাযু সাহাবুদ্দিন আল ইসলামী মাদরাসার সামনে এ আয়োজন করেন তিনি।

গত শনিবার রাতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়। এর পরপরই মাওলানা রফিকুল ইসলাম মাদানী তার ফেসবুক পেজে এক পোস্টে লিখেন, ‘৫ মে রাতে নিরীহ হেফাজত কর্মীদের ওপর গুলি চালিয়ে পরদিন অনেক জায়গায় আওয়ামী লীগ গরু জবাই করে তা উদযাপন করে। সবার প্রতি আবেদন থাকবে, আসুন আমরাও ওদের নিষিদ্ধ হওয়া উদযাপন করি, আমি একটি গরু জবাই দেওয়ার নিয়ত করেছি, ইনশাআল্লাহ।’

নিজের ঘোষণা অনুযায়ী তার মাদরাসার সামনে তিনি গরু জবাই করেন। এরপর গোশত কেটে রান্না করা হয় বিরিয়ানি। ১৫০ শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসীর জন্য সন্ধ্যার পর ভূরিভোজের আয়োজন করা হয় মাদরাসায়। রফিকুল ইসলাম মাদানী বলেন, সরকার খুনি আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ করেছে। আমরা চাই দ্রুত এই ফ্যাসিস্টকে আইনিভাবে যেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিষিদ্ধ করা হয়।

মদনে নার্সের হাত-পায়ের রগ কেটে দিলেন স্বামী

বিজ্ঞান মেলায় আকাশ দেখার সুযোগ পেয়ে মুগ্ধ শিশু-কিশোররা

কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ

গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রথমদিনে অনুপস্থিত ৫৬৪ শিক্ষার্থী

বিএনপির পরাজিত প্রার্থীর বিরুদ্ধে এমপির ওপর হামলার অভিযোগ, আহত ১০

২১ মামলার পলাতক আসামি মিজান গ্রেপ্তার

দেওয়ানগঞ্জে জ্বালানি তেল মজুত, যুবকের ৭ দিনের কারাদণ্ড

কারাবন্দি আ.লীগ নেতাকে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নতুন নতুন পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১০ টাকার জন্য চাচিকে হত্যা করল ভাতিজা