হোম > সারা দেশ > ময়মনসিংহ

পুলিশ দেখে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ জসিমের লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, গফরগাঁও (ময়মনসিংহ)

ময়মনসিংহের গফরগাঁওয়ে পুলিশ দেখে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ জসিমের লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার দুপুরে মুখী ব্রিজ ঘাট এলাকায় লাশ ভেসে ওঠলে স্থানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধার করেছে ডুবুরি।

শনিবার দুপুরে উপজেলার পাগলা থানার মশাখালী ইউনিয়নের মুখী ব্রিজ ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল শনিবার বিকেলে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযানে নামলেও সন্ধ্যা হয়ে যাওয়ায় স্থগিত করেন।

রোববার সকাল থেকে নিখোঁজ যুবকের সন্ধানে নামে ফায়ারসার্ভিসের ডুবুরি দল।

পুলিশ জানায়, শনিবার দুপুরে মুখী ব্রিজঘাট নদীর পাড় এলাকায় সূত্রধর বাড়িতে একটি তদন্তে যায়। সে সময় পুলিশকে দেখে পাশের হিন্দু সম্প্রদায়ের মঠ থেকে জসিম, ফাহিম ও সোহেল নামে তিন যুবক সামনের সুতিয়া নদীতে ঝাঁপ দেয়। ধারণা করা হচ্ছে এই যুবকরা মঠ এলাকায় মাদক সেবন করতে এসেছিল। পুলিশের ভয়ে প্রাণ বাঁচাতে সুতিয়া নদীর মুখী ব্রিজঘাট এলাকায় ঝাঁপ দিয়ে নিখোঁজ হন জসিম মড়ল।

নিখোঁজ জসিম মড়ল (৪৫) মুখী গ্রামের মৃত হাশেম মড়লের ছেলে।

ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আতিকুর রহমান জানান,সুতিয়া নদী থেকে দুপুরের দিকে লাশ উদ্ধার হয়।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আলম বলেন, ‘নিখোঁজ জসিমের লাশ উদ্ধার হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত ব্যক্তির সুরতহাল তৈরি করে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

শূন্যরেখায় ৬ দিন ধরে খোলা আকাশের নিচে বিএসএফের ঠেলে দেওয়া নারী

গারো পাহাড়ে লাল পিঁপড়ার ডিম বেচে চলে শত পরিবারের জীবিকা

জামালপুরে রেলওয়ে ওভারপাসে বোমা, নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

জামালপুর রেলওয়ে ওভারপাসে বোমাসদৃশ বস্তু, আতঙ্কে যান চলাচল বন্ধ

ময়মনসিংহে এআরএমসিতে বর্ণিল আয়োজনে নবীনবরণ অনুষ্ঠিত

৩৬ দিনের আন্দোলনে স্বৈরাচারকে বিদায় করেছি: শিবির সেক্রেটারি

এক কিশোরের ছুরিকাঘাতে আরেক কিশোর নিহত

দেওয়ানগঞ্জ সীমান্তে তিন দিন ধরে শূন্যরেখায় সেই নারী

অব্যবস্থাপনায় মুখ ফিরিয়ে নিচ্ছেন পর্যটকেরা

মালয়েশিয়ায় বাবরের অস্ত্রোপচার সম্পন্ন, দেশবাসীর কাছে দোয়া কামনা