হোম > সারা দেশ > ময়মনসিংহ

মদনে গরু চুরির ঘটনায় স্বামী-স্ত্রী কারাগারে

উপজেলা প্রতিনিধি, মদন (নেত্রকোনা)

নেত্রকোনার মদন উপজেলায় গরু চুরির অভিযোগে স্বামী-স্ত্রী দুইজনকে কারাগারে পাঠিয়েছে মদন থানা পুলিশ।

তারা হলেন উপজেলার পাছআলমশ্রী গ্রামের খোর্শেদ মিয়ার ছেলে মো. নয়ন মিয়া (৫৫) এবং তার স্ত্রী ডেইজি আক্তার (৫০)।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সোনাখালী গ্রামের রঙ্গু মিয়ার ছেলে ইনছু মিয়ার একটি গরু চুরি হয়।

মঙ্গলবার রাইটুটি গ্রাম থেকে গরুসহ ওই দুইজনকে আটক করে থানায় নিয়ে আসে এবং বিকালে তাদের আদালতে প্রেরণ করা হয়।

নয়ন মিয়ার বিরুদ্ধে অন্য একটি চুরির মামলায় ৮ মাসের সাজা ওয়ারেন্ট রয়েছে।

মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, অপরাধ দমন এবং পরোয়ানা ভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

এমই

ময়মনসিংহ মেডিকেলে হামে ৪ শিশুর মৃত্যু

নেত্রকোনার মদনে মুয়াজ্জিনের রাজকীয় বিদায়

তরুণীর ভিডিও বিকৃত করে ছড়ানোর অভিযোগে সাবেক সেনাসদস্য গ্রেপ্তার

বকশীগঞ্জে নিখোঁজ হওয়া দুই ছাত্রী ঢাকা থেকে উদ্ধার

বকশীগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

তিন কোচ রেখেই দুর্ঘটনাস্থল ছেড়ে গেছে আন্তঃনগর বিজয়

ফুলবাড়ীয়ায় বজ্রপাতে কলেজছাত্রী ও কৃষক নিহত

দেশের প্রখ্যাত আলেমকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগে গ্রেপ্তার ১

মাদারগঞ্জে বিএনপির মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

সাংবাদিকদের তথ্য দিতে ঠিকাদারের কাছে অনুমতি নিলেন প্রকৌশলী