হোম > সারা দেশ > ময়মনসিংহ

আ. লীগ তাদের কবর নিজেরাই রচনা করেছে: ডাঃ লিটন

উপজেলা প্রতিনিধি, ত্রিশাল (ময়মনসিংহ)

জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডাঃ মাহবুবুর রহমান লিটন বলেছেন, আওয়ামী লীগ তাদের অপরাজনীতির কবর নিজেরাই রচনা করেছে। হাজার হাজার ছাত্র-জনতাকে নির্মমভাবে হত্যা করে কবরে পাঠিয়ে আওয়ামী লীগ নিজেরাই কবরে ঢুকে গেছে। মাইক্রোস্কোপ দিয়েও এখন তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না।

শনিবার ত্রিশাল উপজেলার ৪নং কানিহারি ইউনিয়ন বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।

তিনি বলেন, তারেক রহমান বাংলাদেশের রাজনীতির অবিচ্ছেদ্য অংশ, অতীতে কোনো ষড়যন্ত্র তাকে রাজনীতি থেকে মাইনাস করতে পারে নাই। তারেক রহমানকে রাজনীতি থেকে মাইনাস করতে গিয়ে শেখ হাসিনা ও আওয়ামী লীগের শুধু পতনই ঘটে নাই, রাজনীতি ও দেশ থেকেও মাইনাস হয়ে গেছে।

অন্যায় ও অবৈধভাবে বেগম খালেদা জিয়াকে শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত বাড়ি ছাড়া করে শেখ হাসিনা নিজেই এখন দেশ ছাড়া হয়ে প্রভুর দেশে আশ্রয় নিয়েছে।

আওয়ামী লীগের নেতারা দেশে ও বিদেশে ঘাপটি মেরে লুকিয়ে থেকে বাংলাদেশ ও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে অপ প্রচার চালাচ্ছে। মতবিনিময় সভায় ডাঃ মাহবুবুর রহমান লিটন নেতাকর্মীদের প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, বিএনপির বিরুদ্ধে সুকৌশলে ষড়যন্ত্র শুরু হয়েছে। বিএনপি কচুরিপানার মতো ভেসে আসে নাই।

কানিহারি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নিজাম উদ্দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি পৌর বিএনপির সভাপতি আলেক চাঁন দেওয়ান, ত্রিশাল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আতাউর রহমান শামীম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশাররফ হোসাইন মিলন, যুগ্ম আহ্বায়ক মুঞ্জুরুল ওয়াহেদ নিক্সন, যুগ্ম আহ্বায়ক আনিছুজ্জামান মূর্ধা, যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল ফরাজী, যুগ্ম আহ্বায়ক জিয়াউল হাসান জামিল যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন প্রমুখ।

পূর্বধলায় পিকআপভর্তি ভারতীয় কম্বল জব্দ

আদর্শনগর উপজেলা ঘোষণায় পাগলায় আনন্দ মিছিল

পূর্বধলায় নদীতে নিখোঁজের ২০ ঘণ্টা পর শিশুর লাশ উদ্ধার

মোহনগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক ও সহ-সভাপতির পদত্যাগ

ব্রহ্মপুত্রের ভাঙন রোধে মানববন্ধন, স্থায়ী সমাধানের দাবি

গৌরীপুরে ভোটার হতে গিয়ে রোহিঙ্গা যুবক আটক

পূর্বধলায় নদী থেকে নবজাতকের লাশ উদ্ধার

বিজিবির অভিযানে ১৭ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্ধার

কেন্দুয়ায় পল্লী বিদ্যুৎ অফিসে ভাঙচুর, ১৫০ জনের বিরুদ্ধে মামলা

ঝিনাইগাতী সীমান্তে পাইপগানসহ যুবক আটক