হোম > সারা দেশ > ময়মনসিংহ

পূর্বধলায় স্কুলছাত্রী অপহরণ, থানায় অভিযোগ

উপজেলা প্রতিনিধি, পূর্বধলা (নেত্রকোণা)

ছবি: সংগৃহীত

নেত্রকোণার পূর্বধলায় এক বখাটে কর্তৃক নবম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী লিমা আক্তার সৌরভী (১৪) স্থানীয় হিরণপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার নারান্দিয়া ইউনিয়নের পাইলাটি গ্রামের একলাছ মিয়ার মেয়ে সৌরভী সোমবার সকালে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে অপহরণের শিকার হয়।

এ ঘটনায় একই গ্রামের খোকন মিয়ার ছেলে শওকত আলীর (২৪) বিরুদ্ধে অভিযোগ উঠেছে। শওকত আলী ভিকটিমের প্রতিবেশী ও আত্মীয় (চাচা সম্পর্কীয়) বলে জানা গেছে। স্থানীয়দের দাবি, অভিযুক্ত যুবক এলাকায় বখাটে হিসেবে পরিচিত।

ঘটনার পর ভুক্তভোগীর মা হোসনে আক্তার বাদী হয়ে পূর্বধলা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

পূর্বধলা থানার ওসি আব্দুল্লাহ্ আল মামুন জানান, অভিযোগটি পেয়েছি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ভিকটিমকে উদ্ধারসহ অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

দেশে ফিরল ইরাকে নিহত দুই প্রবাসীর লাশ

আর্জেন্টিনা সমর্থকের মাথা ন্যাড়া করলেন ব্রাজিল সমর্থক

মদনে রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী পরিষদ গঠন

তিন ছাগল পিটিয়ে হত্যা, মৃত ছাগল নিয়ে থানায় মালিক

বকশীগঞ্জে বিষধর সাপের কামড়ে একজনের মৃত্যু

নেত্রকোণায় গোসলে নেমে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল ছাত্রের মৃত্যু

গৃহবধূকে উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত ৮

বিয়েবাড়ির ব্যস্ততার ফাঁকে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

মাদকের শেকড় উপড়ে ফেলতে হবে: জিএম সিরাজ