হোম > সারা দেশ > ময়মনসিংহ

বিএনপির বিদ্রোহী প্রার্থীর অভিযোগে ধানের শীষ প্রার্থীর অর্থদণ্ড

জেলা প্রতিনিধি, জামালপুর

জামালপুর-৩ আসনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রমানিত হওয়ায় বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুলকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে জামালপুর-৩ সংসদীয় আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি এবং বকশীগঞ্জ সিভিল জজ আদালতের সিভিল জজ আরিফ হোসাইন এই আদেশ দেন।

অনুসন্ধান কমিটি থেকে জানা যায়- গত ৬ ফেব্রুয়ারি স্বতন্ত্র এমপি প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী মাদাগঞ্জের সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং জাকির হোসাইন নামে একজন ব্যক্তি জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে পৃথক অভিযোগ জমা দেন। অভিযোগ বলা হয়- বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল নির্বাচনি এলাকার বিভিন্ন জায়গায় রঙ্গিন পোস্টার ব্যবহার করছেন। এতে নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন হয়েছে।

এমন অভিযোগের প্রেক্ষিতে ১০ ফেব্রুয়ারি সকাল ১১ টার দিকে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুলকে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেন নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি এবং বকশীগঞ্জ সিভিল জজ আদালতের সিভিল জজ আরিফ হোসাইন।

আদালত থেকে জানা যায়- সকালে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা প্রদানের পরেও অভিযোগ প্রমানিত হওয়ায় বিএনপির প্রার্থী বাবুলকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করে আদালত। অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালাত।

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নতুন নতুন পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১০ টাকার জন্য চাচিকে হত্যা করল ভাতিজা

বিএনপির সাবেক এমপির বাড়িতে দুঃসাহসিক চুরি

একই গ্রামের ৪ কৃষকের গোয়াল ঘর থেকে ৮ গরু চুরি

ময়মনসিংহ মেডিকেলে হাম আক্রান্ত আরও ১ শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৭৪

মেলান্দহে সাড়ে ৩ হাজার পিস ইয়াবাসহ যুবলীগ ও যুবদল নেতা গ্রেপ্তার

বিশৃঙ্খলার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না : ত্রাণ প্রতিমন্ত্রী

মেলান্দহে ছাত্রলীগ সভাপতিসহ আ.লীগের ১০ নেতাকর্মী কারাগারে

ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষি ঋণ দেওয়া হবে: লুৎফুজ্জামান বাবর

জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু