হোম > সারা দেশ > ময়মনসিংহ

৩৯ দেশে তেলের দাম বাড়লেও বাংলাদেশে বাড়েনি, এটাই বিএনপি

প্রতিমন্ত্রী মিল্লাত

আমার দেশ অনলাইন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে ৩৯টি দেশে তেলের দাম বাড়লেও বাংলাদেশে বাড়েনি, এটাই বিএনপি।

সোমবার (১৬ মার্চ) দুপুরে জামালপুরের ইসলামপুরে জিয়া খাল নামে পরিচিত কাটাখালী খাল খনন কাজের শুভ উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী মিল্লাত বলেন, তেল আমদানি করা হলেও দাম বাড়ানো হয়নি। কৃষক ও সাধারণ মানুষের কষ্টের কথা বিবেচনা করে বিদ্যুৎ ও তেলের দামও বাড়ানো হবে না।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের এই পরিস্থিতির কারণে যারা বিভিন্ন দেশে আটকা পড়েছেন, দেশেই ভিসার মেয়াদ নিয়ে জটিলতায় পড়েছেন, এই বিষয়গুলো সমাধানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে। আর যারা বিমানের টিকিট করেও যেতে পারছেন না, তাদের টিকিটের মূল্য এক পয়সাও কর্তন করা হবে না।

অনুষ্ঠানে জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে ও ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হুসাইনের সঞ্চালনায় এতে জেলার বাকি চারটি আসনের সংসদ সদস্য উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে উপজেলার কড়ইতলা ও আইড়মারী হয়ে চিনারচর দশানী নদী পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ কাটাখালি (জিয়া খাল) খনন করা হয়েছিল। সেই খাল পুনরায় খনন শুরু হলো।

মোহনগঞ্জে জাতীয় পতাকা অর্ধনমিত না রাখায় প্রশ্নের মুখে প্রধান শিক্ষক

লাইব্রেরির জমি থেকে সরানো হলো আ.লীগের কার্যালয়

দলিল লেখক হত্যায় দুইজনের মৃত্যুদণ্ড ও ১০ জনের যাবজ্জীবন

নেত্রকোনায় প্রাইভেটকারসহ ১ হাজার ১৯০ পিস ইয়াবা জব্দ, আটক ৪

মোহনগঞ্জে পরপর দুই শিক্ষার্থীকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

তারাকান্দায় স্কুলছাত্র নিখোঁজ, সন্ধান চায় পরিবার

ময়মনসিংহ নেত্রকোনা শেরপুরে আকস্মিক বন্যার শঙ্কা

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ময়মনসিংহে মহাসড়ক অবরোধ

সুলতানের এক কাপ চায়ে ৩০ বছরের জীবনের গল্প

জামালপুর শহরে খাল দখল, মাশুল দিচ্ছেন লাখো মানুষ