হোম > সারা দেশ > ময়মনসিংহ

বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে হামলাকারী আ.লীগের সহ-সভাপতিসহ গ্রেপ্তার ৪

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ

ময়মনসিংহে সন্ত্রাসবিরোধী আইনে মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম ফেরদৌস জিল্লুসহ আওয়ামী লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের ৪ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সবাই একাধিক মামলার আসামি।

বৃহস্পতিবার দুপুরে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তাররা হলেন- ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম (৫২), মহানগর কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন মুক্তা (৪৮) এবং নগরীর ২১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান (২০)। এর মধ্যে মহানগর আওয়ামী লীগের সহসভাপতি গোলাম ফেরদৌস জিল্লু ময়মনসিংহ-৪ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য মোহিত উর রহমান শান্তর ঘনিষ্ঠভাজন বলে জানিয়েছে পুলিশ।

ওসি মো. সফিকুল ইসলাম খান শফিক বলেন, যারা গ্রেপ্তার হয়েছে তারা সবাই সন্ত্রাস বিরোধী আইনসহ ভাঙচুর ও বিভিন্ন মামলার আসামি। তাদেরকে সংশ্লিষ্ট মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

প্রসঙ্গত, গ্রেপ্তার হওয়া নেতারা বিগত ৫ আগস্টের পূর্বে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন দমনে সশস্ত্র মিছিলে সক্রিয় ছিল বলে অভিযোগ রয়েছে।

পূর্বধলায় পিকআপভর্তি ভারতীয় কম্বল জব্দ

আদর্শনগর উপজেলা ঘোষণায় পাগলায় আনন্দ মিছিল

পূর্বধলায় নদীতে নিখোঁজের ২০ ঘণ্টা পর শিশুর লাশ উদ্ধার

মোহনগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক ও সহ-সভাপতির পদত্যাগ

ব্রহ্মপুত্রের ভাঙন রোধে মানববন্ধন, স্থায়ী সমাধানের দাবি

গৌরীপুরে ভোটার হতে গিয়ে রোহিঙ্গা যুবক আটক

পূর্বধলায় নদী থেকে নবজাতকের লাশ উদ্ধার

বিজিবির অভিযানে ১৭ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্ধার

কেন্দুয়ায় পল্লী বিদ্যুৎ অফিসে ভাঙচুর, ১৫০ জনের বিরুদ্ধে মামলা

ঝিনাইগাতী সীমান্তে পাইপগানসহ যুবক আটক