হোম > সারা দেশ > ময়মনসিংহ

রাশিয়ায় মাদারগঞ্জের আরেক যুবক নিখোঁজ

উপজেলা প্রতিনিধি, মাদারগঞ্জ (জামালপুর)

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার আরো এক যুবক রাশিয়ায় গিয়ে ১৭ দিন ধরে নিখোঁজ রয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও বার্তাকে কেন্দ্র করে ড্রোন হামলায় তার নিহত হওয়ার খবর ছড়িয়েছে এলকায়। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

নিখোঁজ যুবরে নাম আরিফ হোসেন(২৭)। তিনি উপজেলার রায়েরছড়া গ্রামের তারা মিয়ার ছেলে ।

পারিবারিক সূত্র জানায়, গত ৭ মে রাশিয়ায় যান আরিফ। স্থানীয় এক দালালের মাধ্যমে সেখানে পাঠানো হয় তাকে। ইলেকট্রিশিয়ানের কাজ দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু রাশিয়ায় পৌঁছানোর পর প্রতারণার মাধ্যমে তাকে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয় বলে পরিবারের সদস্যদের জানান তিনি।

স্বজনদের দাবি, দালাল চক্র তাকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে।

গত ২৯ মে তার সঙ্গে শেষ কথা হয় পরিবারের। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও বার্তার মাধ্যমে তারা জানতে পারেন, ড্রোন হামলায় আরিফ নিহত হয়েছেন।

আরিফের বাবা তারা মিয়া বলেন, ইলেকট্রিশিয়ানের কাজ করানোর কথা বলে আরিফকে রাশিয়ায় নিয়ে যাওয়া হয়। স্থানীয় দালাল আমিনুর ইসলাম সুজার মাধ্যমে ১৬ লাখ টাকা দিয়ে তাকে পাঠানো হয়েছিল।

এর আগে গত ৭ মে চাঁদপুরের এক দালালের মাধ্যমে রাশিয়ায় যান মাফুল। সেখানে রাজমিস্ত্রীর কাজ দেওয়ার কথা থাকলেও রাশিয়ায় পৌঁছানোর পর তাকে প্রতারণার মাধ্যমে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছে বলে পরিবারের কাছে অভিযোগ করেছিলেন তিনি। স্বজনদের দাবি, দালাল চক্র অর্থের বিনিময়ে তাকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। তিনি নিখোঁজ রয়েছেন।

মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী বলেন, বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে জেনেছি। দূতাবাসের মাধ্যমে না গিয়ে স্থানীয় দালাল চক্রের মাধ্যমে বিদেশে যাওয়া মোটেও ঠিক হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হচ্ছে। তবে ভুক্তভোগী পরিবার লিখিত আবেদন করলে প্রয়োজনীয় পরামর্শ ও যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।

এমই

যমুনার ভাঙনে ইসলামপুরে ভিটেমাটি হারিয়ে নিঃস্ব শত শত পরিবার

কাজের কথা বলে রাশিয়ায়, পরে যুদ্ধক্ষেত্রে—নিখোঁজ বাংলাদেশি যুবকের মৃত্যু নিয়ে শঙ্কা

জাবি শিক্ষার্থীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ: ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

নেত্রকোনায় বজ্রপাতে ২ জনের মৃত্যু

কৃষি জমির মাটি বিক্রি, একজনকে কারাদণ্ড

নেত্রকোনায় বজ্রপাতে দুই জনের মৃত্যু

ভালুকায় বজ্রপাতে কিশোর নিহত

শহররক্ষা বাঁধ না থাকায় শেরপুরে পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত

স্থাপত্যশৈলীতে অনন্য ‘খানবাড়ী’ জামে মসজিদ

নেত্রকোনায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৬