হোম > সারা দেশ > ময়মনসিংহ

নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ২১ রোহিঙ্গাকে পুশইন করল বিএসএফ

উপজেলা প্রতিনিধি, নালিতাবাড়ি (শেরপুর)

শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ২১ রোহিঙ্গাকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার রাতে উপজেলার নাকুগাঁও সীমান্তের ১১১৬ নম্বর পিলার এলাকা দিয়ে এই পুশ-ইন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১২টার পর ভারতের কিলাপাড়া বিএসএফ ক্যাম্প থেকে তাদের বাংলাদেশে পুশ-ইন করা হয়।

পরবর্তী সময়ে বিজিবির হাতিপাগাড় ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে হেফাজতে নেন।

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন পাঁচজন পুরুষ, পাঁচজন নারী ও ১১ জন শিশু।

বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা ২০১৭ সালে কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে ভারতের জম্মু-কাশ্মীরে যায়। সেখানে গিয়ে তারা শ্রমিক হিসেবে হোটেল ও বাসা-বাড়িতে কাজ শুরু করে।

একমাস আগে ভারতীয় পুলিশের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তারা কক্সবাজারের উখিয়া ক্যাম্পে মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক হিসেবে ছিল বলে পরিচয় দেয়। পরে ভারতীয় পুলিশ তাদের কিল্লাপাড়া বিএসএফের কাছে হস্তান্তর করে।

বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: দ্বিতীয় দিনেও বহাল ১৪৪ ধারা

মদনে পুলিশের ওপর হামলা, সেই ছাত্রদল নেতা বহিষ্কার

ছাত্রদল নেতার হামলায় দুই পুলিশ সদস্য আহত, আটক ১

গাছের ডালে ঝুলন্ত অবস্থায় সেনা সদস্যের লাশ উদ্ধার

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নান্দাইলে ১৪৪ ধারা

উদ্বোধনের আগেই ভালুকা মডেল মসজিদের বিভিন্ন স্থানে ফাটল

মাদারগঞ্জে জ্যৈষ্ঠের দাবদাহে বেড়েছে তালশাঁসের কদর

ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে সড়কে প্রাণ গেল যুবকের

জামালপুরে তীব্র তাপদাহ, হিটস্ট্রোকে ৩ কৃষক-শ্রমজীবীর মৃত্যু

বিষাক্ত সাপের কামড়ে চার বছরের শিশুর মৃত্যু