হোম > সারা দেশ > ময়মনসিংহ

ত্রিশালে আলোচিত মাদক কারবারি মিনাসহ আটক ৩

উপজেলা প্রতিনিধি, ত্রিশাল (ময়মনসিংহ)

ময়মনসিংহের ত্রিশালে আলোচিত মাদক কারবারি মিনাকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এছাড়াও পৃথক অভিযানে ইয়াবা এবং নগদ টাকাসহ রোকেয়া ও হাসিব নামের দু’মাদক কারবারিকে আটক করা হয়।

ত্রিশাল থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ত্রিশাল পেরৗসভার ৮ নম্বর ওয়ার্ডে নিজ বাসা থেকে মাদক ব্যবসায়ী রোকেয়া ও তার ছেলে হাসিবুর রহমানকে মাদক কারবারের সময় হাতেনাতে আটক করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১২৩টি ইয়াবা, ৫০ হাজার নগদ টাকা ও পাঁচটি মোবাইল উদ্ধার করা হয়। অপর এক অভিযানে শনিবার সকাল সারে ৯ টার দিকে গাজীপুর থেকে মাদক নিয়ে আসার সময় ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকা থেকে আলোচিত মাদক সম্রাজ্ঞী মিনাকে গ্রেপ্তার করে। এসময় তার কাছে এক কেজি গাঁজা ভর্তি একটি প্যাকেট উদ্ধার করা হয়।

আলোচিত মিনা দীর্ঘদিন যাবত ত্রিশাল পেরৗ শহরের ৫ নন্বর ওয়ার্ডে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। ইতোপূর্বে পুলিশ তাকে একাধিকবার গ্রেপ্তার করে করলেও জামিনে এসে আবারও মাদকব্যবসা শুরু করে।

বুধবার স্থানীয় এলাকাবাসী মাদক ব্যবসায়ী মিনা ও তার ভাই মুক্তকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করে।

ত্রিশাল থানার ওসি মুনসুর আহমেদ জানান, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ত্রিশাল থানা পুলিশের একাধিক টিম পৃথক অভিযান চালিয়ে মাদক সম্রাজ্ঞী মিনা ও মাদক ব্যবসায়ী রোকেয়া ও তার ছেলে হাসিবকে বিপুল পরিমাণ মাদক ও নগদ টাকাসহ আটক করা হয়।

তাদেরকে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আদালতে পাঠানো করা হবে বলে জানান মুনসুর আহমেদ।

এমএস

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ত্রিশালে সাজসাজ রব, নিরাপত্তা জোরদার

মালয়েশিয়ায় ৯ দিন ধরে নিখোঁজ বাংলাদেশি যুবক

ট্রান্সফরমার চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু

শেরপুরে নৈশপ্রহরীকে বেঁধে রেখে ট্রান্সফরমার চুরি

দেওয়ানগঞ্জে ভটভটি উল্টে গরু ব্যবসায়ী নিহত

পূর্বধলায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত অর্ধশত

শেরপুরে প্রেমের দ্বন্দ্বে আলামিন হত্যা, আটক ২

নালিতাবাড়ীর শ্রেষ্ঠ বিদ্যালয়ের রাস্তায় কাদা, মাঠে পানি

বাবরের জন্য আড়াই মাস রোজা রেখে হাসপাতালে ভর্তি নারী

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত