হোম > সারা দেশ > ময়মনসিংহ

প্রাইভেট হাসপাতাল থেকে নবজাতক চুরির অভিযোগ

জেলা প্রতিনিধি, শেরপুর

শিশুচুরি

শেরপুরের ইউনাইটেড প্রাইভেট হাসপাতাল থেকে তিন দিন বয়সী এক মেয়ে শিশু চুরির অভিযোগ উঠেছে। শনিবার সকালে এক নারী নবজাতক শিশুটি নিয়ে পালিয়ে যায়।

শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, পৌর এলাকার চাপাতলী মহল্লার গোশত ব্যবসায়ী মো. ফিরোজ মিয়ার স্ত্রীকে সিজার করার জন্য বুধবার বিকেলে শেরপুর শহরের বটতলা এলাকার ওই হাসপাতালে ভর্তি করা হয় এবং যথারীতি ওই রাতেই ফিরোজ মিয়ার স্ত্রী আবেদা সিজারের মাধ্যমে একটি মেয়ে সন্তানের জন্ম দেন। তখন থেকেই ফিরোজের মাসহ তার দু’জন আত্মীয় তাদের সাথে অবস্থান করছিলেন। ঘটনাক্রমে একজন অজ্ঞাত নারী তাদের সঙ্গে সখ্যতা গড়ে তোলেন।

ওই নারীর এক আত্মীয় এই হাসপাতালে ভর্তি আছে বলে তাদের বলেছিলেন। পরে শনিবার সকাল সাড়ে ৯টায় শিশুটির মা বাথরুমে গেলে এবং একই সময় অন্য স্বজনরা বাইরে থাকার সুযোগে ওই নারী নবজাতক শিশুটিকে নিয়ে পালিয়ে যান।

পরে হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় বোরকা পরিহিত ওই নারী শিশুটিকে নিয়ে দ্রুত স্থান ত্যাগ করছেন।

ইউনাইটেড প্রাইভেট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক দীদার মিয়া বলেন, কীভাবে শিশু চুরি হয়েছে তা আমরা জানি না। শিশু চুরির সঙ্গে আমরা কোনোভাবেই জড়িত না।

শিশুটির বাবা ফিরোজ মিয়া জানান, হাসপাতাল কর্তৃপক্ষ আমার শিশু মেয়েকে উদ্ধারের ব্যবস্থা না করলে আমি আইনি পদক্ষেপ নিব। শেরপুর সদর থানার ওসি জোবায়দুল আলম বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত গফরগাঁওয়ের মামুনের জানাজা সম্পন্ন

ফসলি জমির টপসয়েল কেটে অবাধে মাটি বিক্রি

ফেসবুকে পোস্ট দেখে পাম্পে দীর্ঘ লাইন, তেল না পেয়ে সড়ক অবরোধ

গফরগাঁওয়ে সরকারি খাল ভরাট করে মাছের খামার

ফুলবাড়ীয়া পৌরসভায় নেই ডাম্পিং স্টেশন, দুর্ভোগে পৌরবাসী

ময়মনসিংহে হামের টিকাদান কেন্দ্রে উপচেপড়া ভিড়, স্বস্তিতে অভিভাবকরা

শেরপুর-৩ উপনির্বাচনে ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন

শেরপুর-৩ আসনে শেষ মুহূর্তের নির্বাচনি প্রচার জমজমাট

ময়মনসিংহে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পূর্বধলায় ৩ সপ্তাহ ধরে পত্রিকা সরবরাহ বন্ধ, বিপাকে পাঠক