হোম > সারা দেশ > ময়মনসিংহ

পাকুন্দিয়ায় নৌকাডুবিতে নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নৌকাডুবিতে নিখোঁজ ফারিয়া রহমান নীহার (৯) লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার বেলা পৌনে ১২টার দিকে উপজেলার দক্ষিণ চরটেকী এলাকার ব্রহ্মপুত্র নদ থেকে স্থানীয় লোকজনের সহায়তায় তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

নিহত ফারিয়া রহমান নীহা কিশোরগঞ্জ সদর উপজেলার জালুয়াপাড়া গ্রামের আবদুর রহমানের মেয়ে। সে কটিয়াদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

জানা গেছে, শুক্রবার বিকেলে বাবা-মার সাথে পাকুন্দিয়া উপজেলার মিনি কক্সবাজার হিসেবে পরিচিত দক্ষিণ চরটেকী বেড়িবাঁধ (ব্রহ্মপুত্র নদপাড়) এলাকা ঘুরতে যায় দুই বোন কাশ্মির রহমান নীলা (১৭) ও ফারিয়া রহমান নীহা (৯)। সেখানে ঘোরার একপর্যায়ে ছোট নৌকায় চড়েন তারা। পরে নৌকাটি হঠাৎ উল্টে গেলে পানিতে ডুবে যান চারজন। স্থানীয়রা দ্রুত তিনজনকে উদ্ধার করলেও নদে ডুবে নিখোঁজ

হন ছোট মেয়ে নীহা। পরে উদ্ধারকৃতদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক কাশ্মির রহমান নীলাকে মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়ার ইউএনও মো.বিল্লাল হোসেন বলেন, ‘মানুষের জীবনের নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দেওয়াসহ অন্যান্য কয়েকটি ক্ষেত্রে অব্যবস্থাপনার কারণে বেড়িবাঁধ এলাকায় সাময়িকভাবে ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। সব ধরনের নৌযান চলাচল আপাতত বন্ধ থাকবে। নৌকাডুবিতে দুই বোনের মৃত্যুতে উপজেলা প্রশাসন গভীরভাবে শোকাহত। ওই এলাকাটি যাতে সঠিক ব্যবস্থাপনায় পরিচালিত হয় তা নিশ্চিত করে পুনরায় চালু করা হবে।’

জ্যেষ্ঠতা লঙ্ঘন করে বিএনপি পদধারীকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ

মাদারগঞ্জে ৬ বছরের ছেলের সামনে নদীতে ডুবে প্রাণ গেল বাবার

বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: দ্বিতীয় দিনেও বহাল ১৪৪ ধারা

মদনে পুলিশের ওপর হামলা, সেই ছাত্রদল নেতা বহিষ্কার

ছাত্রদল নেতার হামলায় দুই পুলিশ সদস্য আহত, আটক ১

গাছের ডালে ঝুলন্ত অবস্থায় সেনা সদস্যের লাশ উদ্ধার

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নান্দাইলে ১৪৪ ধারা

উদ্বোধনের আগেই ভালুকা মডেল মসজিদের বিভিন্ন স্থানে ফাটল

মাদারগঞ্জে জ্যৈষ্ঠের দাবদাহে বেড়েছে তালশাঁসের কদর

ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে সড়কে প্রাণ গেল যুবকের