হোম > সারা দেশ > ময়মনসিংহ

কলমাকান্দায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

উপজেলা প্রতিনিধি, কলমাকান্দা (নেত্রকোনা)

নেত্রকোনার কলমাকান্দা উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মো. রাজন মিয়াকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলা সদরের ঘোষপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

তিনি ওই এলাকার মো. তারা মিয়ার ছেলে। এলাকার নিষিদ্ধ ছাত্রলীগের পদধারী সকল নেতা পলাতক থাকলেও রাজন মিয়া দীর্ঘদিন ধরে ছাত্রলীগকে সংঘটিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার বিরুদ্ধে আগামী ১৩ নভেম্বর আওয়ামী লীগের ঢাকায় লকডাউন কর্মসূচিতে লোক জমায়েত করে ঢাকায় নিয়ে যাওয়ার প্রস্তুতির খবর পাওয়া গেছে।

এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুর রহমান বলেন, রাজন মিয়াকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জুলাই যোদ্ধা হত্যা, ওলামা দল ও স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ৪ জনের নামে মামলা

৯ মাসেও ফল প্রকাশ হয়নি নজরুল বিশ্ববিদ্যালয়ে

যুদ্ধাপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক চেয়ারম্যানের কারাগারে মৃত্যু

সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করলেই গ্রেপ্তার হবে পলাতক আসামিরা

জুলাইযোদ্ধা খুন, অপরাধী যেই হোক—ছাড় নেই: বাবর

টোল আদায়কারীর ঘুষিতে জুলাইযোদ্ধা নিহত, আটক ১

পুলিশের ধাওয়া খেয়ে চেকপোস্টে ভারতীয় মদসহ গ্রেপ্তার যুবক

ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি হেলিম, সাধারণ সম্পাদক নজরুল

জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো বিদেশি শক্তির প্রভাব মেনে নেওয়া হবে না: ডেপুটি স্পিকার

মোহনগঞ্জে ডিমবোঝাই নৌকা ডুবে ৬ লাখ টাকার ক্ষতি