হোম > সারা দেশ > ময়মনসিংহ

কিশোরগঞ্জের ৬ আসনের মধ্যে ৫টিতে জামায়াতের প্রার্থী ঘোষণা

উপজেলা প্রতিনিধি, কটিয়াদী (কিশোরগঞ্জ)

শনিবার সকালে কিশোরগঞ্জ সদরের উবাই পার্কে কিশোরগঞ্জ ও নেত্রকোনা জেলা ও উপজেলার জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্যদের নিয়ে এক বার্ষিক পরিকল্পনা ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. সামিউল হক ফারুকী কিশোরগঞ্জের সংসদীয় আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কিশোরগঞ্জ জেলার সম্ভাব্য প্রার্থীরা হলেন-

কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ-হোসেনপুর) মোসাদ্দেক আলী ভূঁইয়া। কিশোরগঞ্জ-২ (কটিয়াদি -পাকুন্দিয়া) সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়ল। কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) প্রার্থীর নাম পরে জানানো হবে। কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) অ্যাডভোকেট রোকন রেজা শেখ। কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) কিশোরগঞ্জ জেলা আমির অধ্যাপক মো. রমজান আলী। কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) মাওলানা কবির হোসেন।

তিনি আরো জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে অন্য কোনো দল জোটবদ্ধ হলে পরে আসনভিত্তিক প্রার্থী প্রয়োজনে প্রত্যাহার করা হবে।

পূর্বধলায় পিকআপভর্তি ভারতীয় কম্বল জব্দ

আদর্শনগর উপজেলা ঘোষণায় পাগলায় আনন্দ মিছিল

পূর্বধলায় নদীতে নিখোঁজের ২০ ঘণ্টা পর শিশুর লাশ উদ্ধার

মোহনগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক ও সহ-সভাপতির পদত্যাগ

ব্রহ্মপুত্রের ভাঙন রোধে মানববন্ধন, স্থায়ী সমাধানের দাবি

গৌরীপুরে ভোটার হতে গিয়ে রোহিঙ্গা যুবক আটক

পূর্বধলায় নদী থেকে নবজাতকের লাশ উদ্ধার

বিজিবির অভিযানে ১৭ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্ধার

কেন্দুয়ায় পল্লী বিদ্যুৎ অফিসে ভাঙচুর, ১৫০ জনের বিরুদ্ধে মামলা

ঝিনাইগাতী সীমান্তে পাইপগানসহ যুবক আটক