হোম > সারা দেশ > ময়মনসিংহ

গফরগাঁওয়ে আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসী কালাম গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, গফরগাঁও (ময়মনসিংহ)

ময়মনসিংহের গফরগাঁওয়ে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার হয়েছে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আবুল কালাম (৩২)।

পৌরসভার মধ্যবাজার এলাকা থেকে গ্রেপ্তার হয় আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসী কালাম।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ইফতারের পূর্বে অভিযান পরিচালনা করে কালামকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের তালিকাভুক্ত এই সন্ত্রাসী আওয়ামী লীগের দলীয় রাজনীতির সঙ্গে যুক্ত। এলাকায় ভীতি সৃষ্টি করে দখল, চাঁদাবাজি, মারধর ও ভাঙচুর চালিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল সে।

ফ্যাসিস্ট সরকারের পতনের পর গা-ঢাকা দেয় কালাম। দীর্ঘ প্রায় আট মাস পর এলাকায় ফিরে এসে ঘাপটি মেরে ছিল।

গফরগাঁও পৌর শ্রমিক দলের আহ্বায়ক আল আমিন জনি বলেন, সাবেক এমপি স্বৈরাচার বাবেলের অন্যতম ক্যাডার কালাম বিএনপি নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুরসহ চাঁদার জন্য সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ করে তুলতেন।

কালাম গ্রেপ্তার হওয়ায় জনমনে স্বস্তি ফিরে এসেছে।

ময়মনসিংহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দলের কর্মী নিহত

শূন্যরেখায় ৬ দিন ধরে খোলা আকাশের নিচে বিএসএফের ঠেলে দেওয়া নারী

গারো পাহাড়ে লাল পিঁপড়ার ডিম বেচে চলে শত পরিবারের জীবিকা

জামালপুরে রেলওয়ে ওভারপাসে বোমা, নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

জামালপুর রেলওয়ে ওভারপাসে বোমাসদৃশ বস্তু, আতঙ্কে যান চলাচল বন্ধ

ময়মনসিংহে এআরএমসিতে বর্ণিল আয়োজনে নবীনবরণ অনুষ্ঠিত

৩৬ দিনের আন্দোলনে স্বৈরাচারকে বিদায় করেছি: শিবির সেক্রেটারি

এক কিশোরের ছুরিকাঘাতে আরেক কিশোর নিহত

দেওয়ানগঞ্জ সীমান্তে তিন দিন ধরে শূন্যরেখায় সেই নারী

অব্যবস্থাপনায় মুখ ফিরিয়ে নিচ্ছেন পর্যটকেরা