হোম > সারা দেশ > ময়মনসিংহ

সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, মদিনায় দাফন

উপজেলা প্রতিনিধি, মাদারগঞ্জ (জামালপুর)

ছবি: আমার দেশ

পবিত্র হজ পালন করতে গিয়ে আব্দুল হাই বুলু বিএসসি নামে সৌদি আরবে এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে বুলু বিএসসির ছোট ভাই হজসঙ্গী আব্দুল হাকিম এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত বুলু বিএসসি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের মোসলেমাবাদ গ্রামের মৃত মাওলানা আব্দুস শাকুরের ছেলে। তিনি বালিজুড়ী ফাজেল মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন।

জানা গেছে, ২৩ এপ্রিল বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে পবিত্র হজ পালন করতে সৌদি আরব যান। তার সঙ্গে স্ত্রী মাদারগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সমসাদ আরা রেবা ও ছোট ভাই আব্দুল হাকিম ছিলেন। মদিনায় অবস্থানকালে সোমবার বুলু বিএসসি বুকে ব্যথা অনুভব করলে মদিনার কিং ফাহাদ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়। মঙ্গলবার ফজরের নামাজের পর মদিনায় মসজিদে নববিতে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে বাকিউল গারকাদ (জান্নাতুল বাকি) কবরস্থানে দাফন করা হয়।

সৌদি আরবের আইন অনুযায়ী, কোনো ব্যক্তি হজ করতে গিয়ে মারা গেলে তার লাশ সেখানেই দাফন করা হয়। নিজ দেশে আনতে দেওয়া হয় না। এমনকি পরিবার-পরিজনের কোনো আপত্তিও গ্রহণ করা হয় না। মক্কায় হজযাত্রী মারা গেলে মসজিদুল হারামে ও মদিনায় মসজিদে নববিতে জানাজা হয়।

মৃতের ছোট ভাই আব্দুল হাকিম বলেন, হঠাৎ করেই আমার ভাই অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎকেরা চেষ্টা করেছেন, কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি। মঙ্গলবার ফজরের নামাজের পর মসজিদে নববিতে জানাজা শেষে তাকে জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করা হয়েছে।

ময়মনসিংহে হামে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু

মাদারগঞ্জে ফিলিং স্টেশনে হট্টগোল, ইটপাটকেল নিক্ষেপ

ভালুকায় কৃষি খামারে এক হাজার কলাগাছ কাটলো দুর্বৃত্তরা

এমপির গাড়িতে হামলা, বিএনপি-ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

কৃষক হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

ইমামের কাছে যুবদলের দুই নেতার লাখ টাকা চাঁদা দাবি

নেত্রকোনায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু

নেত্রকোণায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ১

সমুদ্রের শৈবালে সম্ভাবনা: বিদেশি প্রসাধনীর বিকল্পে বাকৃবির সাফল্য

বরাদ্দের পরিমাণ না জেনেই প্রত্যয়ন দিলেন স্টেশন অফিসার