হোম > সারা দেশ > ময়মনসিংহ

বিয়ের ৬ দিনের মাথায় নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, ভালুকা (ময়মনসিংহ)

বিয়ের মাত্র ৬ দিনের মাথায় নাহিদা সুলতানা রুপা (১৮) নামে এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। নিহত রুপা ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের খাটিংগা দক্ষিণ পাড়ার রুসমত আলী ছেলে শাহ আলমের স্ত্রী। শাহ আলম ভালুকায় সারাবেলা হোটেলে কাজ করেন।

বুধবার (২৩ জুলাই) রাতে ভালুকা পৌরসভার মেজর ভিটার কাইয়া মসজিদ এলাকার রফিকুল ইসলামের ভাড়া বাসা থেকে রুপার লাশ উদ্ধার করে পুলিশ।

থানা সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরের খাটিংগা দক্ষিণ পাড়ার রুসমত আলীর ছেলে শাহ আলম ১৭ জুলাই একই উপজেলার বিজয়নগরের এক্তারপুর গ্রামের রওশন আলী ভুঁইয়ার মেয়ে রুপাকে বিয়ে করেন। বিয়ের পর স্ত্রীকে নিয়ে ভালুকা পৌরসভার মেজরভিটার কাইয়া মসজিদ এলাকার রফিকুল ইসলামের বাসায় একটি রুম ভাড়া নিয়ে ওঠেন।

স্বামী শাহ আলম ভালুকা বাসস্ট্যান্ডের সারাবেলা হোটেলে কর্মচারী হিসাবে কাজ করেন। বুধবার বিকালে শাহ আলম বাসা থেকে বের হয়ে কাজে যান। ওই দিন সন্ধ্যার পর তিনি স্ত্রী রুপার মোবাইলে বারবার কল দেন, কিন্তু কোনো সাড়া পাননি। রাত আটটার দিকে বাসায় গিয়ে বাসার দরজা-জানালা বন্ধ দেখেন। পরে বাসার পাশের কক্ষের ভেনটিলেটরের ফাঁক দিয়ে ঘরে স্ত্রী রুপার লাশ ঝুলতে দেখেন। খবর পেয়ে থানা পুলিশ রাতেই লাশ উদ্ধার করেন।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, ওই গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ময়মনসিংহে শিক্ষার্থী ইকবাল হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

জামালপুরে পাঠক মেলার অভিষেক

নালিতাবাড়ী সীমান্ত দিয়ে বাংলাদেশির লাশ হস্তান্তর করেছে বিএসএফ

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন মানসুরা আক্তার

ময়মনসিংহে হামে আক্রান্ত আরো এক শিশুর মৃত্যু

আগের দামে কেনা জ্বালানি তেল বাড়তি দরে বিক্রির অভিযোগ

গফরগাঁওয়ে ৬৩ হাজার শিশু পাবে হাম-রুবেলার টিকা

ময়মনসিংহ মেডিকেল কলেজে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের দুই নেতাকে অব্যাহতি

নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঝুঁকিপূর্ণ ব্রিজে চলছে ভারী যানবাহন