হোম > সারা দেশ > ময়মনসিংহ

মদনে জমির ধান খাওয়াকে কেন্দ্র করে বিবাদ, মারধরে নিহত ১

উপজেলা প্রতিনিধি, মদন (নেত্রকোনা)

প্রতীকী ছবি

নেত্রকোনার মদনে জমির ধান খাওয়াকে কেন্দ্র করে তর্কবিতর্ক একপর্যায়ে মারধর, তারপর বাচ্চু মিয়া (৬৫) নামের কৃষক নিহত হয়েছেন। বাচ্চু মিয়া উপজেলার নায়েকপুর পূর্বপাড়া গ্রামের মৃত জাহেদ তালুকদারের ছেলে।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার বিকালে বাচ্চু মিয়া মাখনা পূর্বপাড়া হওরের গিয়ে দেখে তার জমিতে কূল ইসলাম গরু দিয়ে ধান খাওয়াচ্ছে। এ নিয়ে বাচ্চু মিয়ার সঙ্গে কূল ইসলামের তর্কবিতর্ক হয়।

তর্কবিতর্কের একপর্যায়ে কূল ইসলাম উত্তেজিত হয়ে তার হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে বাচ্চু মিয়ার মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই বাচ্চু মিয়া নিহত হন। কূল ইসলাম মাখনা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

বর্তমানে উক্ত এলাকায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় পুনরায় উভয় পক্ষের মধ্যে মারামারিসহ বাড়িঘর ভাঙচুর ও লুটপাট হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘটনাস্থলে পুলিশি টহল রয়েছে।

মদন থানার ওসি হাসনাত জামান জানান, ঘটনাস্থলে আমরা এসেছি। লাশের সুরতহাল চলছে। আইনিভাবে যা করার দরকার, তা করা হবে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে।

ময়মনসিংহ মেডিকেলে হামে ৪ শিশুর মৃত্যু

নেত্রকোনার মদনে মুয়াজ্জিনের রাজকীয় বিদায়

তরুণীর ভিডিও বিকৃত করে ছড়ানোর অভিযোগে সাবেক সেনাসদস্য গ্রেপ্তার

বকশীগঞ্জে নিখোঁজ হওয়া দুই ছাত্রী ঢাকা থেকে উদ্ধার

বকশীগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

তিন কোচ রেখেই দুর্ঘটনাস্থল ছেড়ে গেছে আন্তঃনগর বিজয়

ফুলবাড়ীয়ায় বজ্রপাতে কলেজছাত্রী ও কৃষক নিহত

দেশের প্রখ্যাত আলেমকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগে গ্রেপ্তার ১

মাদারগঞ্জে বিএনপির মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

সাংবাদিকদের তথ্য দিতে ঠিকাদারের কাছে অনুমতি নিলেন প্রকৌশলী