হোম > সারা দেশ > ময়মনসিংহ

শেরপুরে ১৮ হাজার লিটার ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা

আবাসিক ভবনের নিচে গোপনীয় ট্যাংকে

জেলা প্রতিনিধি, শেরপুর

ছবি: আমার দেশ

শেরপুর শহরের একটি পাঁচতলা আবাসিক ভবনের নিচতলায় ট্যাংক বানিয়ে ১৮ হাজার লিটার ডিজেল মজুত করার অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে শহরের গোপালবাড়ী এলাকায় অভিযান চালিয়ে মেসার্স শিমলা ট্রেডার্সের মালিক তাপস নন্দীকে ১০ হাজার টাকা জরিমানা করেন আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অবৈধভাবে আবাসিক ভবনের নিচতলায় ২৫ হাজার লিটার তেলের ট্যাংক বানিয়ে ডিজেল মজুত করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন তাপস নন্দী ও শফিকুল ইসলাম হেলাল।

সেখানে প্রায় ১৮ হাজার লিটার ডিজেল মজুত ছিল। বৃহস্পতিবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় শেরপুর জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় পরিবেশগত ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে আবাসিক বাসার নিচে ডিজেলের মজুতের অপরাধে ওই ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়। পাশাপাশি শুক্রবারের মধ্যে তেল ও ট্যাংক সরানোর নির্দেশ দেওয়া হয়।

এ বিষয়ে নির্বাহী শেরপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন, ‘নিয়ম না মেনে দাহ্য পদার্থ বিক্রির অপরাধে মেসার্স শিমলা ট্রেডার্সকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। মজুত ডিজেল শুক্রবার বিকেলের মধ্যে সরিয়ে নেওয়ার আদেশ দেওয়া হয়েছে। যেহেতু এটা দাহ্য পদার্থ, তাই আবাসিক বিল্ডিংয়ে যারা রয়েছে, তাদের নিরাপত্তার জন্য দ্রুত সময়ের মধ্যেই সব করা হবে। তেল সরিয়ে নেয়ার সময়েও আমাদের নজরদারি থাকবে।’

কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে কৃষক গ্রেপ্তার

কিশোরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু, স্ত্রীসহ আহত ২

উন্নয়ন কর্মসূচি বাধাগ্রস্ত করতেই অরাজকতা সৃষ্টি করা হচ্ছে

মাদারগঞ্জে কালবৈশাখীর তাণ্ডবে অন্ধকারে ৬০ গ্রামের মানুষ

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে শ্রীপুরে নেতাকর্মীদের অবস্থান

কুলিয়ারচরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর সাময়িক বরখাস্ত ১, বদলি ১১

ভিজিএফ কার্ড বিতরণে অনিয়ম, বিএনপি নেতাদের হাতে অর্ধেক কার্ড

গফরগাঁওয়ে যুবকের মস্তকবিচ্ছিন্ন লাশ উদ্ধার

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ত্রিশালে সাজসাজ রব, নিরাপত্তা জোরদার