হোম > সারা দেশ > ময়মনসিংহ

দুর্গাপুর সীমান্তে ৩২ জনকে পুশ ইন করল বিএসএফ

দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি

বাংলাদেশে পুশ ইন অব্যাহত রেখেছে ভারত। গত মঙ্গলবার রাতে আরো ৩২ জনকে শূন্যরেখা অতিক্রম করে ঠেলে দিয়েছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিজয়পুর সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে ৯ জন পুরুষ, ২২ জন নারী ও একটি শিশু রয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

জানা গেছে, বিজয়পুর বিওপির ১১৪৮ মেইন পিলার থেকে ১১৪৯ মেইন পিলারের মধ্যবর্তী স্থান দিয়ে ভারতে বসবাস করা ৩২ জনকে মঙ্গলবার গভীর রাতে পুশ ইন করে বিএসএফ। পরে তাদের অনুপ্রবেশের অভিযোগে আটক করে বিজিবি। আটক ব্যক্তিদের পরিচয় শনাক্তের পর তাদের স্থানীয় থানায় হস্তান্তর করা হয়।

পুশ ইন হওয়া মাহমুদা আক্তার বলেন, তার বাড়ি বাগেরহাটে। ৯ মাস আগে দালালের মাধ্যমে ভারতে অনুপ্রবেশ করেছিলেন তিনি। সেখানে বিভিন্ন কাজ করতেন। ২৫ দিন আগে তাকে বাসা থেকে আটক করে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরা। এতদিন আটকে রাখা হয়েছিল, পরে বিমানে দেশে পাঠানোর কথা বলে সবকিছু রেখে এক পোশাকেই মঙ্গলবার রাতের আঁধারে বাংলাদেশে পুশ ইন করা হয়।

নেত্রকোনা বিজিবির ৩১ ব্যাটালিয়নের সহকারী পরিচালক আবদুল আউয়াল জানান, তাদের কেউ ১০ বছর, কেউ ৫ বছর বা বিভিন্ন সময় ভারতে ঢুকেছিল। তাদের আটক করে পুশ ইন করেছে বিএসএফ। পরিচয় শনাক্তের পর তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, এমপির গাড়ি ভাঙচুর

পূর্বধলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান ৩ দালালকে জরিমানা

রেললাইনে জামাতে নামাজ আদায় করে জলাবদ্ধতা নিরসনের দাবি

নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা গ্রেপ্তার

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

ওলামালীগ নেতার বিরুদ্ধে শিক্ষিকাকে শ্লীলতাহানির অভিযোগ

১৩ বছর পর বাবার পরিচয় পেল ধর্ষণে জন্ম নেওয়া শিশু, আসামির যাবজ্জীবন

দখল-দূষণে অস্তিত্বের সংকটে শেরপুরের সাহাতি নদী

নদী থেকে ইট বাঁধা নবজাতকের লাশ উদ্ধার, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

বসতঘরে গাঁজার বস্তা, বারহাট্টায় ইউপি সদস্যসহ আটক ২