হোম > সারা দেশ > ময়মনসিংহ

নিকলীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

উপজেলা প্রতিনিধি, নিকলী (কিশোরগঞ্জ)

দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলীতে। রবিবার সকালে কিশোরগঞ্জের হাওর উপজেলা নিকলীতে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

নিকলী উপজেলার প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণগার এর তথ্য মতে আজ সকাল ৯টায় কিশোরগঞ্জের নিকলীতে সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

পথচারী মো. ঈমাম হোসেন (৬৫) বলেন, নিকলীতে তার জীবনে এমন ভয়াবহ শীত তিনি আগে কখনো দেখেননি। তীব্র শীতের কারণে চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলেও তিনি জানান।

বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী (৭২) শীতের তীব্রতায় নিকলীর জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিশেষ করে দরিদ্র, শিশু ও বয়স্করা এই কনকনে শীতে সবচেয়ে বেশি কষ্টে আছেন বলে তিনি জানান।

সিনিয়র অবজার্ভার আক্তারুজ্জামান ফারুক জানান, গত কয়েক দিন দরে প্রতিদিনই কিশোরগঞ্জে তাপমাত্রা কমছে। ঘন কুয়াশার সঙ্গে হিমেল হাওয়া প্রবাহিত হওয়ায় কয়েক দিন ধরেই তাপমাত্রা নিম্নমুখী হতে শুরু করেছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে যাওয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে।

তবে এ তাপমাত্রা আগামী কয়েকদিনে আরো নিম্নগামী হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানা গেছে।

ফুলবাড়ীয়ায় তীব্র গরমে লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন

৯ বছর ধরে বন্ধ শিক্ষা কার্যক্রম, তবুও মিলছে বেতন-ভাতা

ভালুকায় অল্প বেতনে খাটছে শিশু শ্রমিক

লেখাপড়ার ফাঁকে ভ্রাম্যমাণ পোশাকের দোকান

হাওরে মাছ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে: সালাউদ্দিন টুকু

বিচারক দম্পতির বাসায় চুরি, সাবেক স্বেচ্ছাসেবক দলের দুই নেতাসহ গ্রেপ্তার ৫

স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কোনো আপস হবে না

স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস নয়: জামায়াত আমির

নীলফামারীতে প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত

আমরা বিশ্বাস করি, জনগণের দেওয়া গণভোটের রায় সরকার বাস্তবায়ন করবে