হোম > সারা দেশ > ময়মনসিংহ

ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

উপজেলা প্রতিনিধি, ভালুকা (ময়মনসিংহ)

ময়মনসিংহের ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।

মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সিডস্টোর ইউ-টার্নে একটি ট্রাক, কাভার্ডভ্যান, প্রাইভেটকার ও অটোরিকশার মধ্যে সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী আনছার আলী (৭০) ঘটনাস্থলেই নিহত হন এবং ৪ জন আহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত আনছার আলী ভালুকার বড়চালা গ্রামের মুনসুর আলীর ছেলে। পুলিশ তার লাশ উদ্ধার করেছে।

এর আগে, গত ১৭ আগস্ট (রোববার) বিকেলে ভালুকা উপজেলার কাঁঠালী-মল্লিকবাড়ি সড়কে একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শিশির (২০) গুরুতর আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার তিনি মারা যান।

নিহত শিশির উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের পাঁচগাঁও গ্রামের মো. সেলিম মিয়ার ছেলে।

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ময়মনসিংহে শিক্ষার্থী ইকবাল হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

জামালপুরে পাঠক মেলার অভিষেক

নালিতাবাড়ী সীমান্ত দিয়ে বাংলাদেশির লাশ হস্তান্তর করেছে বিএসএফ

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন মানসুরা আক্তার

ময়মনসিংহে হামে আক্রান্ত আরো এক শিশুর মৃত্যু

আগের দামে কেনা জ্বালানি তেল বাড়তি দরে বিক্রির অভিযোগ

গফরগাঁওয়ে ৬৩ হাজার শিশু পাবে হাম-রুবেলার টিকা

ময়মনসিংহ মেডিকেল কলেজে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের দুই নেতাকে অব্যাহতি

নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঝুঁকিপূর্ণ ব্রিজে চলছে ভারী যানবাহন