হোম > সারা দেশ > ময়মনসিংহ

মদনে জমিয়ত নেতার জামায়াতে যোগদান

উপজেলা প্রতিনিধি, মদন (নেত্রকোনা)

ছবি: আমার দেশ

জমিয়তে উলামায়ে ইসলামের নেত্রকোনা জেলার মদন উপজেলা শাখার এক নেতা জামায়াতে যোগদান করেছেন। তার নাম ছাদেক আহমেদ। তিনি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মদন শাখার যুগ্ম সম্পাদক।

ছাদেক আহমেদ বৃহস্পতিবার সন্ধ্যায় মদন উপজেলা জামায়াতের কার্যালয়ে উপস্থিত হয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

তিনি উপজেলার নায়েকপুর ইউনিয়নের আখাশ্রী গ্রামের বাসিন্দা। এর আগে গত ২৫ জানুয়ারি সংবাদ সম্মেলনের মাধ্যমে জমিয়তে উলামায়ে ইসলাম থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করে জমিয়তের সঙ্গে সব কার্জক্রম ছিন্ন করেন।

ছাদেক আহমেদ বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সুশৃংখল এবং আদর্শিক দল। তাই আমি স্বেচ্ছায়, স্বজ্ঞানে জামায়াতে যোগদান করেছি।’

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউল ইসলাম, নায়েবে আমির রিয়াজ উদ্দিন (ইদ্রিস মাস্টার), শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি আবুল হাসানাত, পৌর জামায়াতের সভাপতি ফারুক উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মাওলানা হাফিজুর রহমান শামীম, চানগাঁও ইউনিয়ন সভাপতি এমদাদ মিয়া, গোবিন্দশ্রী ইউনিয়ন সভাপতি নজরুল ইসলামসহ অন্য নেতারা।

মেলান্দহে ছাত্রলীগ সভাপতিসহ আ.লীগের ১০ নেতাকর্মী কারাগারে

ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষি ঋণ দেওয়া হবে: লুৎফুজ্জামান বাবর

জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

জামালপুরে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধার মৃত্যু

ময়মনসিংহে ধর্ষণ মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরছে

বকশীগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি, ৫০ হাজার টাকা জরিমানা

চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকট নেত্রকোনায়

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ময়মনসিংহে ১১ দলের গণসংযোগ

ময়মনসিংহ মেডিকেলে হামের লক্ষণ নিয়ে ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু