হোম > সারা দেশ > ময়মনসিংহ

গফরগাঁওয়ে জামায়াত নেতার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

উপজেলা প্রতিনিধি, গফরগাঁও (ময়মনসিংহ)

ময়মনসিংহ-১০ গফরগাঁও আসনে ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর একক চূড়ান্ত প্রার্থী উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসমাইল হোসেন সোহেল গফরগাঁওয়ে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

৩ আগস্ট রাত ৮টায় গফরগাঁও প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাগলা থানা জামায়াতের আমির মাওলানা এমদাদুল হক এবং গফরগাঁও থানা শাখার সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম।

জামায়াত নেতারা সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এলাকার সার্বিক পরিস্থিতি, রাজনৈতিক কর্মসূচি এবং দলীয় অবস্থান নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে তাঁরা অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পক্ষে মত প্রকাশ করেন এবং মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী থাকার প্রত্যয় জানান।

সভায় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন গফরগাঁও প্রেসক্লাবের আহ্বায়ক ও দৈনিক আজকের পত্রিকার সাংবাদিক রুবেল মাহমুদ, যুগ্ম আহ্বায়ক ও দৈনিক সংগ্রামের সাংবাদিক মোফাজ্জল আনসারী, দৈনিক ইত্তেফাকের সাংবাদিক আতাউর রহমান মিন্টু, দৈনিক আমার দেশের সাংবাদিক আজহারুল হক, বিজয় টিভির সাংবাদিক মতিউর রহমান মতি, সাংবাদিক শফিউল আলম মারুফ, বার্তা টোয়েন্টিফোরের সাংবাদিক তোফায়েল আহমেদ, সাংবাদিক সাব্বির কামাল, দৈনিক যুগান্তরের পাগলা থানা প্রতিনিধি মেহেদী হাসান এবং মুক্ত খবরের গফরগাঁও প্রতিনিধি আশরাফ আলী ফারুকী।

সভায় সাংবাদিকরা দলমত নির্বিশেষে গণমাধ্যমের স্বাধীনতা, পেশাগত নিরাপত্তা ও রাজনৈতিক সহনশীলতা বজায় রাখার বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

শূন্যরেখায় ৬ দিন ধরে খোলা আকাশের নিচে বিএসএফের ঠেলে দেওয়া নারী

গারো পাহাড়ে লাল পিঁপড়ার ডিম বেচে চলে শত পরিবারের জীবিকা

জামালপুরে রেলওয়ে ওভারপাসে বোমা, নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

জামালপুর রেলওয়ে ওভারপাসে বোমাসদৃশ বস্তু, আতঙ্কে যান চলাচল বন্ধ

ময়মনসিংহে এআরএমসিতে বর্ণিল আয়োজনে নবীনবরণ অনুষ্ঠিত

৩৬ দিনের আন্দোলনে স্বৈরাচারকে বিদায় করেছি: শিবির সেক্রেটারি

এক কিশোরের ছুরিকাঘাতে আরেক কিশোর নিহত

দেওয়ানগঞ্জ সীমান্তে তিন দিন ধরে শূন্যরেখায় সেই নারী

অব্যবস্থাপনায় মুখ ফিরিয়ে নিচ্ছেন পর্যটকেরা

মালয়েশিয়ায় বাবরের অস্ত্রোপচার সম্পন্ন, দেশবাসীর কাছে দোয়া কামনা