হোম > সারা দেশ > ময়মনসিংহ

পূর্বধলায় ভারতীয় কম্বলসহ দুই নারী আটক

উপজেলা প্রতিনিধি, পূর্বধলা (নেত্রকোণা)

নেত্রকোণার পূর্বধলায় বিশেষ অভিযানে ২০ পিস ভারতীয় কম্বলসহ দুই নারীকে আটক করেছে পুলিশ। সোমবার সকাল পৌনে ১০টার দিকে এসআই রফিকের সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করে। এ সময় শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কে বাস থেকে মনোয়ারা বেগমকে (৫০) আটক করা হয়। তিনি দুর্গাপুর উপজেলা সদরের দুর্গাপুর দক্ষিণপাড়া গ্রামের মোহাম্মদ গিয়াস উদ্দিনের স্ত্রী।

অপরদিকে, সোমবার দুপুরে উপজেলার শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই কামরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ নেত্রকোণা-ময়মনসিংহ মহাসড়কে আরেকটি বিশেষ অভিযান পরিচালনা করেন। দুর্গাপুর থেকে ছেড়ে আসা পাহাড়িকা বাসে তল্লাশি চালিয়ে দেলোয়ারা আক্তার সাথীকে (৩০) আটক করা হয়। তিনি দুর্গাপুর উপজেলার পুলিশ মোড় এলাকার মৃত মফিজ উদ্দিনের মেয়ে।

পূর্বধলা থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, দুই নারীর কাছ থেকে মোট ২০ পিস ভারতীয় কম্বল উদ্ধার করা হয়েছে।

জেডএম

দেশে ফিরল ইরাকে নিহত দুই প্রবাসীর লাশ

আর্জেন্টিনা সমর্থকের মাথা ন্যাড়া করলেন ব্রাজিল সমর্থক

মদনে রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী পরিষদ গঠন

তিন ছাগল পিটিয়ে হত্যা, মৃত ছাগল নিয়ে থানায় মালিক

বকশীগঞ্জে বিষধর সাপের কামড়ে একজনের মৃত্যু

নেত্রকোণায় গোসলে নেমে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল ছাত্রের মৃত্যু

গৃহবধূকে উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত ৮

বিয়েবাড়ির ব্যস্ততার ফাঁকে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

মাদকের শেকড় উপড়ে ফেলতে হবে: জিএম সিরাজ