হোম > সারা দেশ > ময়মনসিংহ

মাদারগঞ্জ পৌরসভায় ২৪ কোটি টাকার বাজেট ঘোষণা

উপজেলা প্রতিনিধি, মাদারগঞ্জ (জামালপুর)

জামালপুরের মাদারগঞ্জ পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের জন্য ২৪ কোটি ৪৬ লাখ ২৬ হাজার ৯৮১ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুর আড়াই টার দিকে মাদারগঞ্জ পৌরসভার আয়োজনে পৌর হলরুমে এ বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক নাদির শাহ।

এতে রাজস্ব খাতে মোট আয় ধরা হয়েছে ৪ কোটি ৬৩ লাখ ১৭ হাজার ৭১৪ টাকা। রাজস্ব ব্যয় ৪ কোটি ২০ লাখ ৭৫ হাজার টাকা। রাজস্ব উদ্বৃত্ত ৪৭ লাখ ৯২ হাজার ৭১৪ টাকা। উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ১৯ কোটি ৮৩ লাখ ৯ হাজার ২৬৭ টাকা। এ খাতে ব্যয়ও সমপরিমাণ ধরা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক নাদির শাহের সভাপতিত্বে ও পৌর নির্বাহী কর্মকর্তা জুলহাস উদ্দিনের সঞ্চালনায় বাজেট অনুষ্ঠানে বক্তব্য রাখেন- মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল্লাহ সাইফ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক, উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া তমাল, উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরুল আমিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম, সহকারী প্রকৌশলী পারেক আহমেদ প্রমুখ। এসময় পৌরসভার হিসাব রক্ষক সাখাওয়াত হোসেনসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষি ঋণ দেওয়া হবে: লুৎফুজ্জামান বাবর

জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

জামালপুরে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধার মৃত্যু

ময়মনসিংহে ধর্ষণ মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরছে

বকশীগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি, ৫০ হাজার টাকা জরিমানা

চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকট নেত্রকোনায়

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ময়মনসিংহে ১১ দলের গণসংযোগ

ময়মনসিংহ মেডিকেলে হামের লক্ষণ নিয়ে ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু

শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ শেষে চলছে গণনা