হোম > সারা দেশ > ময়মনসিংহ

ফুলবাড়ীয়ায় আওয়ামী লীগ কার্যালয় এখন পানের হাট

উপজেলা প্রতিনিধি, ফুলবাড়ীয়া (ময়মনসিংহ)

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় আওয়ামী লীগ কার্যালয়ে এখন পানের হাট। এই আওয়ামী লীগ কার্যালয়ে এখন চলছে পান বেচাকেনা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাবার পর এখানে আগের মতো আওয়ামী লীগের নেতাকর্মীদের আর দেখা যায় না।

জানা গেছে, ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার পোস্ট অফিস রোডের সরকারি বড়পুকুর পাড় ঘেঁষেই ছিল ফুলবাড়ীয়া উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়। ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী সরকারের পতন হলে ওই দলীয় কার্যালয়ে বসে পানের হাট। বিভিন্ন সময়ে সাংগঠনিক অনুষ্ঠান ছাড়াও একসময় আওয়ামী লীগের এই কার্যালয়টিতে প্রতিনিয়ত দেখা যেত দলীয় নেতাকর্মীদের পদচারণা। ছাত্র-জনতার আন্দোলনের সময়ে কার্যালয়টি ভাঙচুর করে স্থানীয় বিক্ষুব্ধ জনতা।

এ অফিসটিতে দলীয় কার্যক্রমে একসময় জৌলুসময় থাকলেও দেশের পটপরিবর্তন পরবর্তী এখন আর কোনো কিছুই নেই। বর্তমানে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে বসানো হয়েছে পানের হাট।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার বিভিন্ন গ্রামের পান চাষিরা পানের হাটে পান বিক্রি করতে এসেছেন। পাশাপাশি পান ক্রয় করতে হাজির হয়েছেন স্থানীয় পাইকারও। আড়তদার ও পাইকাররা দর দাম নিয়ে হাঁকডাকও করছেন। উপস্থিত লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে শুরু হওয়া এই হাটে প্রায় দুই ঘণ্টা বিকিকিনি হয়।

পাটুলি এলাকার কাদের মিয়া বলেন, আগে এটি আওয়ামী লীগের অফিস ছিল, হাসিনা পালানোর পর থেকে এটি পরিত্যক্ত। তাই এখানে পানের হাট বসানো হয়েছে। সবাই এখানে পান নিয়ে আসেন । তাই আমরাও পান বিক্রি করতে নিয়ে আসছি। আলমগীর ও সুজাত বলেন, এই পানের হাটে প্রতিদিন উপজেলার বিভিন্ন গ্রাম থেকে শতাধিক পান চাষি ও পাইকাররা উপস্থিত হন। এই হাটে মোটামুটি বেশ ভালোই বেচাকেনা হচ্ছে।

মদনে বজ্রপাতে যুবকের মৃত্যু

ময়মনসিংহে বহুতল ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

বকশীগঞ্জে পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে নিম্নাঞ্চলে পানি প্রবেশ, ফসলহানির শঙ্কা

বাহাদুরাবাদ-বালাসী রুটে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন

বকশীগঞ্জে তিন ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

ষাঁড়ের লড়াইয়ের আড়ালে জুয়া, ১৫ জুয়াড়ি আটক

কাজের আশায় রাশিয়ায় গিয়ে নিখোঁজ মাদারগঞ্জের দুই যুবক

‘কৃষক কার্ড’ পেয়েছেন অকৃষক, প্রতিবাদে কৃষকদের বিক্ষোভ

নেত্রকোণায় চাঁদাবাজির মামলায় জামায়াত নেতা কারাগারে

বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু