হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহ সীমান্ত থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

ময়মনসিংহ অফিস

ময়মনসিংহের সীমান্তবর্তী ধোবাউড়া উপজেলায় এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের দাবি, কয়েকদিন আগে ওই নারীকে ভারত সীমান্তঘেঁষা এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে দেখা গিয়েছিল।

শনিবার সকালে উপজেলার ১ নম্বর দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের উত্তর রানিপুর (চিরাখালী) গ্রামের কামাল উদ্দিনের দোকানের সামনে লাশটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দিলে ধোবাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, গত বুধবার বিকেল থেকে ওই নারীকে উত্তর সীমান্ত এলাকা দিয়ে গ্রামে প্রবেশ করতে দেখা যায়। এরপর কয়েকদিন ধরে তিনি বিভিন্ন বাড়ি ও রাস্তার পাশে ঘোরাফেরা করছিলেন। এলাকাবাসীর ধারণা, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

দক্ষিণ মাইজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ূন আহম্মদ বলেন, “খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং কয়েকদিন ধরে এলাকায় অবস্থান করছিলেন। তবে এখনো তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।”

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, নিহত নারীর শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

তিনি আরও জানান, নারীর পরিচয় শনাক্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই)-এর সহযোগিতা চাওয়া হয়েছে। রোববার পিবিআইয়ের একটি দল ঘটনাস্থলে এসে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করবে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন এবং ফিঙ্গারপ্রিন্ট বিশ্লেষণের পরই মৃত্যুর প্রকৃত কারণ ও ওই নারীর পরিচয় সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব হবে।

নেত্রকোনায় প্রাইভেটকারসহ ১ হাজার ১৯০ পিস ইয়াবা জব্দ, আটক ৪

মোহনগঞ্জে পরপর দুই শিক্ষার্থীকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

তারাকান্দায় স্কুলছাত্র নিখোঁজ, সন্ধান চায় পরিবার

ময়মনসিংহ নেত্রকোনা শেরপুরে আকস্মিক বন্যার শঙ্কা

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ময়মনসিংহে মহাসড়ক অবরোধ

সুলতানের এক কাপ চায়ে ৩০ বছরের জীবনের গল্প

জামালপুর শহরে খাল দখল, মাশুল দিচ্ছেন লাখো মানুষ

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টায় আটক রোহিঙ্গা নারী ও শিশু

চিকিৎসা অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ, হাসপাতালে ভাঙচুর

অতিবৃষ্টিতে ধসে গেল গ্রামীণ পাকা সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ