হোম > সারা দেশ > ময়মনসিংহ

ট্রাকের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

উপজেলা প্রতিনিধি, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ট্রাকের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক শরীফুল ইসলাম (৪০) নিহত হয়েছেন।

শুক্রবার সকাল ৮টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মাইজহাটি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শরীফুল ইসলাম বাজিতপুর উপজেলার গজারিয়া গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মৃত মকুল মিয়ার ছেলে। তিনি পেশায় একজন সিএনজি চালক।

দুর্ঘটনার তথ্যটি নিশ্চিত করেছেন কটিয়াদী হাইওয়ে থানার ওসি মো. মারগুব তৌহিদ। তিনি বলেন, ট্রাক ও সিএনজি জব্দ করা হয়েছে। ট্রাক চালক পলাতক রয়েছে। ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: দ্বিতীয় দিনেও বহাল ১৪৪ ধারা

মদনে পুলিশের ওপর হামলা, সেই ছাত্রদল নেতা বহিষ্কার

ছাত্রদল নেতার হামলায় দুই পুলিশ সদস্য আহত, আটক ১

গাছের ডালে ঝুলন্ত অবস্থায় সেনা সদস্যের লাশ উদ্ধার

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নান্দাইলে ১৪৪ ধারা

উদ্বোধনের আগেই ভালুকা মডেল মসজিদের বিভিন্ন স্থানে ফাটল

মাদারগঞ্জে জ্যৈষ্ঠের দাবদাহে বেড়েছে তালশাঁসের কদর

ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে সড়কে প্রাণ গেল যুবকের

জামালপুরে তীব্র তাপদাহ, হিটস্ট্রোকে ৩ কৃষক-শ্রমজীবীর মৃত্যু

বিষাক্ত সাপের কামড়ে চার বছরের শিশুর মৃত্যু