হোম > সারা দেশ > ময়মনসিংহ

কেন্দুয়ায় চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে এমপির হুঁশিয়ারি

উপজেলা প্রতিনিধি, কেন্দুয়া (নেত্রকোনা)

নেত্রকোনার কেন্দুয়ায় শ্রমিক দিবস সমাবেশে চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সাংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালী। শুক্রবার দুপুরে শ্রমিক দিবসের বর্ণাঢ্য র‍্যালি শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শ্রমিকেরা কঠোর পরিশ্রম করে জীবিকা নির্বাহ করেন এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাদের ন্যায্য অধিকার আদায়ে তিনি সর্বদা কাজ করে যাবেন বলেও আশ্বস্ত করেন। একই সঙ্গে শ্রমিকদের চাঁদাবাজ ও মাদকাসক্তদের কবল থেকে রক্ষা করতে সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

রফিকুল ইসলাম হিলালী আরও বলেন, শ্রমিক সংগঠনগুলোকেই নিজেদের স্বার্থে চাঁদাবাজ ও মাদকমুক্ত রাখতে হবে।

সমাবেশে শ্রমিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন ভূঁঞা, সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান মজনু, সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন আহম্মেদ খোকন, মাহবুব আলম খান জরিপ, কেন্দুয়া পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন খান, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই সেলিম, উপজেলা কৃষক দলের সভাপতি মাহবুবুর রহমান মহসিন, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নুরুন্নাহার আক্তার চায়না এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।

এমপি

নেত্রকোণায় চাঁদাবাজির মামলায় জামায়াত নেতা কারাগারে

বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

দেওয়ানগঞ্জ সীমান্তে আর এক যুবককে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি

খাদ্যগুদাম নির্মাণকাজ বন্ধ রেখে ঠিকাদার লাপাত্তা

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু

রাশিয়ায় মাদারগঞ্জের আরেক যুবক নিখোঁজ

যমুনার ভাঙনে ইসলামপুরে ভিটেমাটি হারিয়ে নিঃস্ব শত শত পরিবার

কাজের কথা বলে রাশিয়ায়, পরে যুদ্ধক্ষেত্রে—নিখোঁজ বাংলাদেশি যুবকের মৃত্যু নিয়ে শঙ্কা

জাবি শিক্ষার্থীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ: ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

নেত্রকোনায় বজ্রপাতে ২ জনের মৃত্যু