হোম > সারা দেশ > ময়মনসিংহ

বকশীগঞ্জে বাস-সিএনজি সংঘর্ষে শিশুর মৃত্যু!

উপজেলা প্রতিনিধি, বকশীগঞ্জ (জামালপুর)

ঈদের আনন্দ শেষ হয়ে গেলো আনিসার পরিবারের। জামালপুরের বকশীগঞ্জে চলন্ত সিএনজিতে বাসের ধাক্কায় আনিসা আক্তার (১০) নামে এক শিশু নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৫ জুন) সকাল ৬টার দিকে বকশীগঞ্জ-জামালপুর সড়কের বাঁশকান্দা বাজার এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহত আনিসা আক্তার কুড়িগ্রাম জেলার ওলিপুর উপজেলার আমিনুল ইসলামের মেয়ে।

বকশীগঞ্জ হাইওয়ে থানা ও স্থানীয়রা জানান, ঈদুল আজহা উদযাপনের জন্য স্ত্রী, সন্তানদের নিয়ে ঢাকা থেকে নিজ বাড়িতে ফিরছিলেন পোশাককর্মী আমিনুল ইসলাম।

সকালে জামালপুর থেকে সিএনজিতে করে বকশীগঞ্জ হয়ে রৌমারী যাচ্ছিলেন আমিনুল ইসলামের পরিবার। বকশীগঞ্জ উপজেলার নিলাখিয়া ইউনিয়নের বাঁশকান্দা বাজার অতিক্রম করার সময় ঢাকাগামী একটি বাস চলন্ত সিএনজিতে ধাক্কা দেয়। এতে সিএনজিটি ছিটকে পড়ে।

বাসের ধাক্কায় সিএনজিতে থাকা আমিনুল ইসলামের মেয়ে আনিসা আক্তার ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় আহত হয় আমিনুল ইসলাম।

বকশীগঞ্জ হাইওয়ে থানার ওসি ইস্তিয়াক আহমেদ জানান, দুর্ঘটনায় নিহত শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ফুলবাড়ীয়া পৌরসভায় নেই ডাম্পিং স্টেশন, দুর্ভোগে পৌরবাসী

ময়মনসিংহে হামের টিকাদান কেন্দ্রে উপচেপড়া ভিড়, স্বস্তিতে অভিভাবকরা

শেরপুর-৩ উপনির্বাচনে ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন

শেরপুর-৩ আসনে শেষ মুহূর্তের নির্বাচনি প্রচার জমজমাট

ময়মনসিংহে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পূর্বধলায় ৩ সপ্তাহ ধরে পত্রিকা সরবরাহ বন্ধ, বিপাকে পাঠক

দেবিদ্বারে কুকুরকে লাথি মারা নিয়ে হাতাহাতি, নিহত ১

শ্রীবরদীতে ট্রাঙ্কে মিলল অর্ধগলিত নারীর লাশ

ফুলবাড়ীয়ায় লড়ি-অটোরিকশার সংঘর্ষে কলেজ শিক্ষকসহ নারী নিহত

জামালপুরে ৩১ আ.লীগ নেতা-কর্মী কারাগারে