হোম > সারা দেশ > ময়মনসিংহ

ফুলবাড়ীয়ায় মা-ছেলের মনোনয়ন ফরম সংগ্রহ, মিশ্র প্রতিক্রিয়া

উপজেলা প্রতিনিধি, ফুলবাড়ীয়া (ময়মনসিংহ)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫১ ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়) আসনে মা ও ছেলে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তারা হলেন প্রয়াত সংসদ সদস্য (এমপি) ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জি. শামছ উদ্দিন আহমেদের স্ত্রী আখতার সুলতানা এবং তার পুত্র তানভীর আহমেদ রানা।

মা-ছেলের মনোনয়ন ফরম সংগ্রহ নিয়ে সংসদীয় এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তবে বিষয়টিকে রাজনৈতিক অঙ্গনে একটি কৌশল হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তাদের মতে, কোনো কারণে একজনের মনোনয়ন বাতিল হয়ে গেলে যেন অপরজন হাল ধরতে পারেন, মূলত সেই লক্ষ্যেই এই পদক্ষেপ। শেষ পর্যন্ত দুজনেই টিকে গেলে মা ছেলেকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়াবেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এ পর্যন্ত ৪ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তাদের মধ্যে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী—অধ্যাপক মো. জসিম উদ্দিন, আখতার সুলতানা ও তানভীর আহমেদ রানা এবং জামায়াতের প্রার্থী মু. কামরুল হাসান মিলন।

গারো পাহাড়ে লাল পিঁপড়ার ডিম বেচে চলে শত পরিবারের জীবিকা

জামালপুরে রেলওয়ে ওভারপাসে বোমা, নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

জামালপুর রেলওয়ে ওভারপাসে বোমাসদৃশ বস্তু, আতঙ্কে যান চলাচল বন্ধ

ময়মনসিংহে এআরএমসিতে বর্ণিল আয়োজনে নবীনবরণ অনুষ্ঠিত

৩৬ দিনের আন্দোলনে স্বৈরাচারকে বিদায় করেছি: শিবির সেক্রেটারি

এক কিশোরের ছুরিকাঘাতে আরেক কিশোর নিহত

দেওয়ানগঞ্জ সীমান্তে তিন দিন ধরে শূন্যরেখায় সেই নারী

অব্যবস্থাপনায় মুখ ফিরিয়ে নিচ্ছেন পর্যটকেরা

মালয়েশিয়ায় বাবরের অস্ত্রোপচার সম্পন্ন, দেশবাসীর কাছে দোয়া কামনা

নেত্রকোণায় ধর্ষণ মামলার রায়ে একজনের মৃত্যুদণ্ড