হোম > সারা দেশ > ময়মনসিংহ

আনন্দ মোহন কলেজে সিট বরাদ্দ নিয়ে সংঘর্ষ, হল বন্ধ

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ

ময়মনসিংহে আনন্দ মোহন কলেজে হলের সিট বরাদ্দের নবায়ন নিয়ে দুই দল শিক্ষার্থীর মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়। এ ঘটনায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে অনির্দিষ্টকালের জন্য হল বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী তিন দিন কলেজের শ্রেণি কার্যক্রমও বন্ধ থাকবে বলে ঘোষণা করেছে প্রশাসন।

গতকাল রাত পৌনে ৮টায় সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে উদ্ভূত পরিস্থিতি নিয়ে এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেয় কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. আমান উল্লাহ। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়।

তবে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকাকালীন পূর্বনির্ধারিত পরীক্ষা কার্যক্রম চলবে এবং মেয়েরা হলে স্বাভাবিকভাবে থাকবে বলেও জানান অধ্যক্ষ।

সংঘর্ষের বিষয়ে হল সুপার মো. শাহজাহান করিম বলেন, সিট বরাদ্দের নবায়ন নিয়ে হলের শিক্ষার্থীদের সঙ্গে বাইরে থাকা শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সুনির্দিষ্টভাবে কোনো ছাত্রসংগঠন জড়িত না।

এর আগে রোববার বিকাল ৫টা থেকে শুরু হওয়া এই সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া চলে রাত সাড়ে ৭টা পর্যন্ত। পরে খবর পেয়ে সেনাবাহিনী ও প্রশাসনের লোকজন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। বতর্মানে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

কোতোয়ালি মডেল থানার ওসি সফিকুল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।

আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমান উল্লাহ বলেন, সিট ইস্যুতে গন্ডগোলের সূত্রপাত হয়। কোনো একক ছাত্রসংগঠন এতে জড়িত নয়।

বৈষম্যবিরোধী আন্দোলনে ময়মনসিংহ জেলার সমন্বয়ক আশিকুর রহমান বলেন, হলের শিক্ষার্থীরা কলেজ অধ্যক্ষকে ক্ষমা চাইতে বলে অপমান করায় সাধারণ শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়েছে। অবিলম্বে হলে থাকা ছাত্রলীগের দোসর ও সহযোগীদের বের করতে হবে। নিয়ম অনুযায়ী হলের সিট বরাদ্দ দিতে হবে।

বকশীগঞ্জে আলুর বাজারে অস্থিরতা, লোকসানের আশঙ্কায় চাষিরা

ঈশ্বরগঞ্জের একই স্কুল থেকে ৬ চিকিৎসক স্বাস্থ্য ক্যাডারে

সংরক্ষিত নারী আসনে আলোচনায় নেত্রকোণার রাবেয়া খাতুন

মাদারগঞ্জে অটোরিকশা-ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

সবাইকে নিয়ে ইনসাফভিত্তিক মেলান্দহ-মাদারগঞ্জ গড়তে চাই

গফরগাঁওয়ে জুয়া, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স

ভালুকায় ট্রাকচাপায় অজ্ঞাত নারীর মৃত্যু

বিলুপ্ত গ্রামীণ আড়ং-মেলা: হারিয়ে যাচ্ছে লোকজ ঐতিহ্য

ভালুকায় আ.লীগের কার্যালয় খুলে ‘জয় বাংলা’ স্লোগানে উল্লাস

পৌর টোল আদায়ের নামে চাঁদা বন্ধে এমপির উদ্যোগ