হোম > সারা দেশ > ময়মনসিংহ

গফরগাঁওয়ে জুয়া, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স

নবনির্বাচিত এমপির ঘোষণা

উপজেলা প্রতিনিধি, গফরগাঁও (ময়মনসিংহ)

ছবি: আমার দেশ

ময়মনসিংহ-১০ (গফরগাঁও-পাগলা) আসনের নবনির্বাচিত এমপি মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু বলেছেন, ‘মাদক, জুয়া, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ সব ধরনের অপকর্মে বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছি। এমন জঘন্য কাজ করা থেকে বিরত থাকতে হবে। অন্যথায় কঠোর হাতে দমন করা হবে।’

‘মানুষের কল্যাণ, ন্যায় ও উন্নয়নই আমার একমাত্র অঙ্গীকার’ ঘোষণা দিয়ে এবং গণতন্ত্রে সহনশীলতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘সবাইকে সম্মান ও মর্যাদা দিয়ে নিরাপদ রেখে কল্যাণমুখী সমাজ ও দেশ গড়তে আমরা একসঙ্গে কাজ করব।’

সোমবার সন্ধ্যায় গফরগাঁও উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এমপি আক্তারুজ্জামান বাচ্চু।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এন এম আবদুল্লাহ-আল-মামুনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামাল উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা শাকুরা নাম্মী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মতিউর রহমান, উপজেলা প্রকৌশলী আবু বকর সিদ্দিক, উপজেলা মৎস্য কর্মকর্তা তাহমিনা খাতুন, গফরগাঁও থানার ওসি আসম আতিকুর রহমান, পাগলা থানার ওসি আমিনুল ইসলাম, উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।

বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: দ্বিতীয় দিনেও বহাল ১৪৪ ধারা

মদনে পুলিশের ওপর হামলা, সেই ছাত্রদল নেতা বহিষ্কার

ছাত্রদল নেতার হামলায় দুই পুলিশ সদস্য আহত, আটক ১

গাছের ডালে ঝুলন্ত অবস্থায় সেনা সদস্যের লাশ উদ্ধার

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নান্দাইলে ১৪৪ ধারা

উদ্বোধনের আগেই ভালুকা মডেল মসজিদের বিভিন্ন স্থানে ফাটল

মাদারগঞ্জে জ্যৈষ্ঠের দাবদাহে বেড়েছে তালশাঁসের কদর

ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে সড়কে প্রাণ গেল যুবকের

জামালপুরে তীব্র তাপদাহ, হিটস্ট্রোকে ৩ কৃষক-শ্রমজীবীর মৃত্যু

বিষাক্ত সাপের কামড়ে চার বছরের শিশুর মৃত্যু