হোম > সারা দেশ > ময়মনসিংহ

খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় গৌরীপুরে দোয়া মাহফিল

উপজেলা প্রতিনিধি, গৌরীপুর (ময়মনসিংহ)

বিএনপি‘র চেয়ারপার্সন তিন বারের সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘয়ূ কামনায় দোয়া মাহফিল করেছে গৌরীপুর বিএনপি। গৌরীপুর উপজেলা ও পৌর বিএনপি‘র যৌথ উদ্যোগে শুক্রবার (২৮ নভেম্বর) জুম্মা বাদ গৌরীপুর পৌর শহরের বড় মসজিদ সংলগ্ন সদরুদ্দিন রহ. দারুল কুরআন মাদ্রাসায় এ মাহফিল অনুষ্ঠিত হয়।

বিএনপি‘র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ত্রয়োদশ সংসদ নির্বাচনে গৌরীপুর-১৪৭ আসনে কেন্দ্রীয় বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীক‘র মনোনীত প্রার্থী ইঞ্জিঃ এম ইকবাল হোসাইনের উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়।

এতে দোয়া পূর্ব বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ মো. আজিজুল হক, সিনিয়র যুগ্ম আহবায়ক মো. হাবিবুল ইসলাম খান শহিদ, যুগ্ম আহবায়ক আব্দুস সোবহান সুলতান, পৌর বিএনপি‘র আহবায়ক মো. আলী আকবর আনিছ, সিনিয়র যুগ্ম আহবায়ক মো. রমজান হোসেন খান প্রমুখ। দোয়া পরিচালনা করেন গৌরীপুর বড় মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাও. মো. মুস্তাকীম।

বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: দ্বিতীয় দিনেও বহাল ১৪৪ ধারা

মদনে পুলিশের ওপর হামলা, সেই ছাত্রদল নেতা বহিষ্কার

ছাত্রদল নেতার হামলায় দুই পুলিশ সদস্য আহত, আটক ১

গাছের ডালে ঝুলন্ত অবস্থায় সেনা সদস্যের লাশ উদ্ধার

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নান্দাইলে ১৪৪ ধারা

উদ্বোধনের আগেই ভালুকা মডেল মসজিদের বিভিন্ন স্থানে ফাটল

মাদারগঞ্জে জ্যৈষ্ঠের দাবদাহে বেড়েছে তালশাঁসের কদর

ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে সড়কে প্রাণ গেল যুবকের

জামালপুরে তীব্র তাপদাহ, হিটস্ট্রোকে ৩ কৃষক-শ্রমজীবীর মৃত্যু

বিষাক্ত সাপের কামড়ে চার বছরের শিশুর মৃত্যু