হোম > সারা দেশ > ময়মনসিংহ

শেরপুরে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে আজাদি যাত্রা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বগুড়ার শেরপুরে দাঁড়িপাল্লা প্রতীক ও গণভোটের ‘হ্যাঁ’ জয়যুক্ত করার লক্ষ্যে আজাদী যাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে আয়োজিত এ যাত্রায় স্থানীয় নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

আজাদি যাত্রায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মানছুরুর রহমান, উপজেলা এনসিপির আহ্বায়ক আব্দুল আলিম, উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রভাষক আব্দুল্লাহ আল মোস্তাফিধ নাছিম, এনসিপির যুগ্ম আহ্বায়ক রাশেদ সাদাত, জামায়াতে ইসলামী প্রচার সেক্রেটারি ইফতেখার আলম, ইসলামী ছাত্রশিবির নেতা রাকিবুল ইসলাম রবিন, ছাত্রনেতা অয়ন, নাইমুরসহ বিভিন্ন রাজনৈতিক ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

গণভোটে ‘হ্যাঁ’ ও দাঁড়িপাল্লা যুক্ত বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে যাত্রাটি শেরপুরের হামছায়াপুর এলাকা থেকে শুরু হয়ে শেরুয়াবটতলা, মির্জাপুর, ধুনটমোড়সহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়ক প্রদক্ষিণ করে।

এ সময় নেতৃবৃন্দ বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে।

আজাদী যাত্রা ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে।

নিরাপত্তা চেয়ে আলোচিত সেই নারী চিকিৎসকের থানায় জিডি

ঋণের বোঝা আর নষ্ট ধানে দিশাহারা হাওরের কৃষক

নৌকা ডুবে নিখোঁজের ১৮ ঘণ্টা পর মাদরাসাছাত্রের লাশ উদ্ধার

নেত্রকোণায় শিশু ধর্ষণ মামলায় সেই মাদরাসাশিক্ষক রিমান্ডে

ছাত্রীকে অপহরণচেষ্টায় তরুণী আটক

দেওয়ানগঞ্জে মাদক সেবন করায় দুই যুবককে কারাদণ্ড

নিখোঁজের ৩৯ ঘণ্টা পর ধানক্ষেতে মিলল শিশুর লাশ

বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গরু ও কসমেটিক পণ্য উদ্ধার

সৌদি আরবে নিখোঁজের ২১ দিনেও সন্ধান মেলেনি বাংলাদেশি যুবকের

মদনে সেই শিক্ষক গ্রেপ্তার, ডিএনএ টেস্টের মাধ্যমে প্রকৃত আসামি নির্ধারণের দাবি