হোম > সারা দেশ > ময়মনসিংহ

নিখোঁজের ৭ ঘণ্টা পর নদীতে মিললো মাদরাসাছাত্রের লাশ

স্টাফ রিপোর্টার

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় নিখোঁজের সাত ঘণ্টা পর ঝাড়কাটা নদী থেকে মাদরাসাছাত্র আব্দুল মুহিত হাসান সাইমের (১১) লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার কড়ইচড়া ইউনিয়নের পূর্ব নলছিয়া ফকিরবাড়ি এলাকা থেকে তার লাশ উদ্ধার হয়।

সাইম পূর্ব নলছিয়া ফকিরবাড়ি এলাকার তুফায়েল ইসলাম দুলাল ফকিরের একমাত্র ছেলে এবং স্থানীয় মাদরাসাতুল রিয়াজিল মাদিনা হাফেজিয়া মাদরাসার ছাত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১০টায় সাইম দোকানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। দুপুর পর্যন্ত বাড়ি না ফেরায় বিভিন্ন জায়গায় তাকে খোঁজাখুঁজি করে তার পরিবার। পরে বাড়ির পাশের ঝাড়কাটা নদীতে তার লাশ ভাসতে দেখে পরিবারকে খবর দেয় স্থানীয়রা। পরে সেখান থেকে সাইমের লাশ উদ্ধার করা হয়।

সাইমের বোনজামাই মোশারফ হোসেন জানান, সকালে তার কাছ থেকে টাকা নিয়ে দোকানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় সাইম। নিখোঁজ হওয়ার পর দুপুর থেকে বিভিন্ন জায়গায় সাইমকে খোঁজাখুঁজি করেন। সন্ধ্যায় বাড়ির পাশের নদী থেকে সাইমের লাশ উদ্ধার করেন তারা।

মাদারগঞ্জ মডেল থানার ওসি হাসান আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছেলেটি সকাল থেকে নিখোঁজ ছিল। পাশের নদী থেকে ছেলেটির মরদেহ উদ্ধার করেছে তার পরিবার।

ময়মনসিংহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দলের কর্মী নিহত

শূন্যরেখায় ৬ দিন ধরে খোলা আকাশের নিচে বিএসএফের ঠেলে দেওয়া নারী

গারো পাহাড়ে লাল পিঁপড়ার ডিম বেচে চলে শত পরিবারের জীবিকা

জামালপুরে রেলওয়ে ওভারপাসে বোমা, নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

জামালপুর রেলওয়ে ওভারপাসে বোমাসদৃশ বস্তু, আতঙ্কে যান চলাচল বন্ধ

ময়মনসিংহে এআরএমসিতে বর্ণিল আয়োজনে নবীনবরণ অনুষ্ঠিত

৩৬ দিনের আন্দোলনে স্বৈরাচারকে বিদায় করেছি: শিবির সেক্রেটারি

এক কিশোরের ছুরিকাঘাতে আরেক কিশোর নিহত

দেওয়ানগঞ্জ সীমান্তে তিন দিন ধরে শূন্যরেখায় সেই নারী

অব্যবস্থাপনায় মুখ ফিরিয়ে নিচ্ছেন পর্যটকেরা