হোম > সারা দেশ > ময়মনসিংহ

পূর্বধলায় ৬০০ কেজি ভারতীয় জিরাসহ আটক ১

উপজেলা প্রতিনিধি, পূর্বধলা (নেত্রকোণা)

নেত্রকোণার পূর্বধলায় ৬০০ কেজি ভারতীয় জিরা জব্দ করেছে পুলিশ। এ সময় শাহীন মিয়া (২৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

রোববার ভোর ৫টার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের জারিয়া আনসার ক্যাম্পের সামনে অভিযান চালিয়ে এসব জিরা জব্দ করা হয়। আটক শাহীন মিয়া কিশোরগঞ্জ সদর উপজেলার সগড়া গ্রামের আব্দুস সাত্তায়ের ছেলে।

পুলিশ জানায়, জব্দকৃত ২১ বস্তা জিরার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৬০ হাজার টাকা।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জব্দকৃত ভারতীয় জিরা অবৈধভাবে দেশে আনা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দেশে ফিরল ইরাকে নিহত দুই প্রবাসীর লাশ

আর্জেন্টিনা সমর্থকের মাথা ন্যাড়া করলেন ব্রাজিল সমর্থক

মদনে রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী পরিষদ গঠন

তিন ছাগল পিটিয়ে হত্যা, মৃত ছাগল নিয়ে থানায় মালিক

বকশীগঞ্জে বিষধর সাপের কামড়ে একজনের মৃত্যু

নেত্রকোণায় গোসলে নেমে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল ছাত্রের মৃত্যু

গৃহবধূকে উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত ৮

বিয়েবাড়ির ব্যস্ততার ফাঁকে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

মাদকের শেকড় উপড়ে ফেলতে হবে: জিএম সিরাজ