হোম > সারা দেশ > ময়মনসিংহ

নাশকতার মামলায় যুবলীগ ও ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, নালিতাবাড়ী (শেরপুর)

নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় যুবলীগ নেতা জহুরুল ইসলাম ভুট্টু ও জেলা ছাত্রলীগের সহসভাপতি আবিদ আল হাসান সৈকতকে গ্রেপ্তার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ।

শনিবার সন্ধ্যায় ও রাতে শহরের আড়াইআনী বাজারস্থ অগ্রদূত সংঘ এবং উত্তর বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আবিদ আল হাসান সৈকত জেলা ছাত্রলীগের সহসভাপতি এবং জহুরুল ইসলাম ভুট্টু উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবলীগের সাবেক প্রচার সম্পাদক ছিলেন।

পুলিশ জানায়, গেল বছরে ৫ আগস্ট ছাত্রজনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পরপরই শহরের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, হামলা-ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ওই ঘটনায় আওয়ামী লীগের কতিপয় নেতাদের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামি রেখে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়।

নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ময়মনসিংহে শিক্ষার্থী ইকবাল হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

জামালপুরে পাঠক মেলার অভিষেক

নালিতাবাড়ী সীমান্ত দিয়ে বাংলাদেশির লাশ হস্তান্তর করেছে বিএসএফ

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন মানসুরা আক্তার

ময়মনসিংহে হামে আক্রান্ত আরো এক শিশুর মৃত্যু

আগের দামে কেনা জ্বালানি তেল বাড়তি দরে বিক্রির অভিযোগ

গফরগাঁওয়ে ৬৩ হাজার শিশু পাবে হাম-রুবেলার টিকা

ময়মনসিংহ মেডিকেল কলেজে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের দুই নেতাকে অব্যাহতি

নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঝুঁকিপূর্ণ ব্রিজে চলছে ভারী যানবাহন

বিএনপির দু’গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচিতে ১৪৪ ধারা জারি