হোম > সারা দেশ > ময়মনসিংহ

বকশীগঞ্জে তিন ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

উপজেলা প্রতিনিধি, বকশীগঞ্জ (জামালপুর)

জামালপুরের বকশীগঞ্জে মেয়াদ উত্তীর্ণ কাগজপত্র ও নিয়ম না মেনে পরিচালনা করায় তিন ডায়গনস্টিক সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা এ জরিমানা করেন।

জানা গেছে, মেয়াদ উত্তীর্ণ কাগজপত্র, অনুমোদন ছাড়াই কার্যক্রম চালু করা ও নিয়ম না মানায় নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টার, ফরিদ ডায়াগনস্টিক সেন্টার ও হেলথ কেয়ার সেন্টারে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নিউ পপুলারকে ২০ হাজার টাকা, ফরিদ ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার ও হেলথ কেয়ার সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল ইসলাম জানান, স্বাস্থ্যখাতে এসব অনিযম রুখতে জনস্বার্থে এসব অভিযান অব্যাহত রাখা হবে।

এমই

বাহাদুরাবাদ-বালাসী রুটে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন

ষাঁড়ের লড়াইয়ের আড়ালে জুয়া, ১৫ জুয়াড়ি আটক

কাজের আশায় রাশিয়ায় গিয়ে নিখোঁজ মাদারগঞ্জের দুই যুবক

‘কৃষক কার্ড’ পেয়েছেন অকৃষক, প্রতিবাদে কৃষকদের বিক্ষোভ

নেত্রকোণায় চাঁদাবাজির মামলায় জামায়াত নেতা কারাগারে

বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

দেওয়ানগঞ্জ সীমান্তে আর এক যুবককে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি

খাদ্যগুদাম নির্মাণকাজ বন্ধ রেখে ঠিকাদার লাপাত্তা

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু

রাশিয়ায় মাদারগঞ্জের আরেক যুবক নিখোঁজ