হোম > সারা দেশ > ময়মনসিংহ

জামালপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, মেলান্দহ (জামালপুর)

ছবি: আমার দেশ।

জামালপুরের মেলান্দহ উপজেলায় পুলিশের বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট-এর অংশ হিসেবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তি রেজাউল করিম হীরা (৫২) ঝাউগড়া ইউনিয়নের কাপাশহাটিয়া এলাকার মৃত রইচ উদ্দিনের ছেলে। তিনি ঝাউগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৪ জানুয়ারি) রাতে মেলান্দহ থানা পুলিশের একটি দল ঝাউগড়া ইউনিয়নের কাপাশহাটিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) স্নেহাশীষ রায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, অপারেশন ডেভিল হান্টের আওতায় এলাকায় নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।

শেরপুর-৩ আসনে মনোনয়ন প্রত্যাহার করলেন বিএনপির বিদ্রোহী প্রার্থী

সরিষাবাড়ীতে ৪ নারী পকেটমার গ্রেপ্তার

ভালুকায় বকেয়া বেতন-ভাতার দাবিতে মহাসড়ক অবরোধ

ছিনতাইয়ের শিকার অটোভ্যান চালকের পাশে লন্ডন প্রবাসী দুই ভাই

স্বামীকে গাছে বেঁধে গৃহবধূকে ধর্ষণ: ৩ আসামির মৃত্যুদণ্ড

বিএনপি নেতাকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চান আ. লীগ নেতা

নকলায় পানি সেচতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে-এটাই সরকারের প্রত্যাশা: তথ্য প্রতিমন্ত্রী

শেরপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

নারীকে স্বাবলম্বী হতে হলে পড়াশোনার বিকল্প নেই: ত্রাণ প্রতিমন্ত্রী