হোম > সারা দেশ > ময়মনসিংহ

৩ হাজার লিটার পেট্রোল কালোবাজারে বিক্রির সময় ১১ জন আটক

জেলা প্রতিনিধি, জামালপুর

জামালপুর সদরের কেন্দুয়া কালিবাড়ী বাজারে খুচরা তেল ব্যবসায়ী   সোহেল রানা ১৫ ড্রাম (৩ হাজার লিটার) পেট্রোল কালোবাজারে বিক্রির সময় জনতা পেট্রোলসহ জড়িত ১১ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

বুধবার (২৫ মার্চ) দিবাগত রাতে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কালিবাড়ি বাজারের খুচরা ব্যবসায়ী সোহেল রানা কাছ তেল নিয়ে পাচারের সময় এলাকার লোকজন পিক-আপ ভ্যান, ভটভটি, ব্যাটারি চালিত ভ্যান ও অটোরিকশাসহ ৭টি গাড়ি জব্দ করে। 

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বুধবার বিকেল ৩টায় কেন্দুয়া ইউনিয়ন পরিষদ থেকে আটককৃত ৩ হাজার ৫২ লিটার ১৪টি  তেলের ড্রাম ও আটককৃত ১১ জনকে  জামালপুর সদর থানায় নিয়ে আসে।

আটককৃতরা হলেন, মেলান্দহ উপজেলার তেলিপাড়া এলাকার মৃত আলতাফুর রহমানের ছেলে হাকিম মিয়া (৪০), বগুড়া জেলার সারিয়াকান্দি কাটাপুর বাজার এলাকার দুলাল ব্যাপারির ছেলে ফুল মিয়া (৩৮), সদর উপজেলার দেউলিয়াবাড়ি এলাকার আব্দুস ছালামের ছেলে হাফিজুর রহমান (৪০), মাদারগঞ্জ উপজেলার চাঁনপুর এলাকার খোরশেদের ছেলে মো.শাহ জামাল (৫০), মেলান্দহ উপজেলার ইন্দ্রবাড়ী এলাকার আব্দুর রশিদের ছেলে মো.মারুফ হোসেন (২৪), সরিষাবাড়ি উপজেলার চর জামিরা এলাকার মৃত আলহাজ্ব সোরহাব মন্ডলের ছেলে মো. জগলু মিয়া (৪৪), একই এলাকার শাবান মুন্সীর ছেলে মো.জহুরুল ইসলাম (৪৫) এবং সরিষাবাড়ি উপজেলার সেঙ্গুয়া এলাকার গোলাজার হোসেনের ছেলে মো.সবুজ মিয়া (৪০), বগুড়া জেলার সারিয়াকান্দি এলাকার আরজ আলীর ছেলে মনির হোসেন (৪৫), মেলান্দহ উপজেলার ফুলকোচা ইউনিয়নের তেলীপাড়া এলাকার গোলাম মোস্তফার ছেলে চালক হামিদুর রহমান (৫২) ও মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ এলাকার ফজল মিয়ার ছেলে চালক আলতাফুর রহমানসহ (৪৮)।

অভিযুক্ত সোহেল রানা উপজেলার কেন্দুয়া ইউনিয়নের গোপালপুর এলাকার নেপাল মিয়ার ছেলে। অভিযুক্ত সোহেলরানাসহ মুল হোতা ৩ জনকে ছেড়ে দিয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেছে।

প্রত্যাক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, মধ্য রাতে কয়েকটি গাড়িতে করে বিপুল সংখ্যক তেলের ড্রাম নিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর নজরে আসে। স্থানীয়দের বিষয়টি সন্দেহ হলে গাড়িগুলো থামিয়ে তল্লাশি করে। পরে ৭ টি গাড়িতে থাকা ১৫ ড্রাম পেট্রোল দেখতে পায় স্থানীয়রা। পরে ওই ১৫ ড্রামে প্রায় ৩ হাজার ১শ লিটার পেট্রোল ও গাড়ির চালকসহ ১১ জনকে আটক করেন তাঁরা। পরে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৭টি গাড়িতে ১৫ ড্রাম পেট্রোলসহ ১১ জনকে আটক করেন। এ সময় পিক-আপ ভ্যান, ভটভটি, ব্যাটারী চালিত ভ্যান ও অটোরিকশাসহ ৭টি গাড়ী জব্দ করা হয়। পনেরটি ড্রামে ৩ হাজার ১০০ লিটার পেট্রোল স্থানীয় তেল ব্যবসায়ী সোহেল রানা বগুড়ার সারিয়াকান্দিতে পাচার করছিল বলে জানিয়েছেন আটক ব্যক্তিসহ স্থানীয়রা। 

এ প্রত্যাক্ষদর্শী সৌরভ বলেন, রাতে আমরা কয়েকজন মিলে কালীবাড়ি বাজারে আড্ডা দিচ্ছিলাম। এমন সময় কয়েকটা গাড়ি দেখে আমাদের সন্দেহ হলে আমরা গাড়ি থামিয়ে জিজ্ঞাসা করি। এ সময় গাড়ির চালক ও গাড়িতে থাকা লোকজন পেট্রোলের বিষয় স্বীকার করেন। পরে আমরা গাড়িসহ তাদেরকে আটক করে পুলিশে খবর দেই। পরে পুলিশ ঘটনাস্থল থেকে আটক ব্যক্তিদেরসহ জব্দ করা পেট্রোল ইউনিয়ন পরিষদে নিয়ে আসে। আমরা এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানাচ্ছি। 

স্থানীদের অভিযোগ, সাম্প্রতিক সময়ে জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করে অসাধু ব্যবসায়ীরা কালোবাজারে বেশি দামে তেল বিক্রি করছে। স্থানীয় তেল ব্যবসায়ী সোহেল কালোবাজারে বিক্রি করা পেট্রোল পাচারকালে তাদেরকে আটক করা হয়েছে। আমরা এই তেল পাচারকারীদের শাস্তির দাবি জানাচ্ছি।  

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন বলেন, আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে। তারপর আদালতের নির্দেশে পরবর্তী ব্যবস্থাগ্রহণ করা হবে।

জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনিন আখতার বলেছেন, আটককৃত পাচারকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা হবে। খুচরা বাজারে কতিপয় অসাধু ব্যাবসায়ী পেট্রোল ও ডিজেল পাচারের খবর পাওয়া পাওয়া গেলে ভ্রাম্যমান আদালতের নিয়মিত অভিযান পরিচালনা করবে। পর্যাপ্ত তেল মওজুদ আছে, তেলের কোন সংকট নেই। সাধারন মানুষকে আতংকিত না হওয়ার আহবান জানান তিনি।

বউ নিতে এসে সংঘর্ষ, ঝগড়া থামাতে গিয়ে নিহত ২

অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়তে স্বেচ্ছাসেবীদের এগিয়ে আসতে হবে : ডেপুটি স্পিকার

বাড়ির সীমানা নিয়ে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধের মৃত্যু

দেওয়ানগঞ্জে ভাসমান সেতু ধসে নিহত ৫ শিশুর দাফন সম্পন্ন

জামালপুরে সেতু দুর্ঘটনায় মৃত বেড়ে ৫, এখনো নিখোঁজ ২

বাংলাদেশে কোনোভাবেই ফ্যাসিস্ট আচরণের স্থান নেই: ডেপুটি স্পিকার

জামালপুরে ব্রিজ ভেঙে নদীতে, ৪ শিশুর লাশ উদ্ধার

ময়মনসিংহে আড়াই হাজার মাঠ ও মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

ভালুকায় বাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত, আহত ৩০

ছাত্র-জনতার রক্তের বিনিময়ে দেশ মুক্তি পেয়েছে : ডেপুটি স্পিকার